বরাক তরঙ্গ, ১৯ অক্টোবর : মহাষ্টমীর দিনে শিলচরে পুজো পরিদর্শনে এসে অসুস্থ বিথিকা দেবের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের বাড়িতে গিয়ে বিথিকা দেবের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বিথিকা দেবের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। পাশাপাশি, তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং সুস্থতা ফিরে পাওয়ার প্রার্থনা জানান। সেসময় দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল এবং সাংসদ সুস্মিতা দেব ছিলেন।
মুখ্যমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাৎ অসুস্থ বিথিকা দেবের পরিবারের প্রতি তাঁর সহমর্মিতা ও শুভকামনার বার্তা বহন করে।




