ছাত্রভর্তিতে অনিয়মের অভিযোগে ‘নিষ্ক্রিয়তা’! এক মাস আগেই এফআইআর, জানাল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কর্তৃপক্ষের বিরুদ্ধে যে নিষ্ক্রিয়তার কথা বলা হয়েছে তার কোনও বাস্তব ভিত্তি নেই। সামাজিক মাধ্যমের পাশাপাশি লিখিতভাবে দাখিল করা ছাত্রভর্তি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় এক মাস আগেই তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পুলিশের কাছে এফআইআর দায়ের…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়-শিলচর মেডিক্যাল কলেজ সড়ক সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন, লিখিত আশ্বাসে প্রত্যাহার

বরাক তরঙ্গ, ৫ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয় থেকে শিলচর মেডিক্যাল কলেজ পর্যন্ত জরাজীর্ণ সড়কের অবিলম্বে সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভ প্রদর্শন করেন। বুধবার সকাল প্রায় ৮টা ৪০ মিনিটে শুরু হওয়া এই আন্দোলন দুপুর ২টা পর্যন্ত চলে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিখিত আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করা হয়। ছাত্রদের অভিযোগ,…

Read More

‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ সংকল্প অভিযানে শামিল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশব্যাপী শুরু হওয়া ‘নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান’-এ সক্রিয়ভাবে অংশ নিল আসাম বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচিতে শিক্ষক, আধিকারিক, এনএসএস স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং বিভিন্ন মহলের প্রতিনিধিরা মাদকমুক্ত ভারত গঠনের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল ভাষণ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উপাচার্য…

Read More

রোবোটিক প্রসেস অটোমেশন নিয়ে পাঁচদিনের প্রশিক্ষণ শিবির আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ২ আগস্ট : আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রোবোটিক প্রসেস অটোমেশন’-এর ওপর পাঁচদিনের এক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র এবং কলকাতার সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং। এই কর্মসূচি আয়োজিত হবে আগামী ১০ থেকে ১৪ আগস্ট পর্যন্ত। এতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, চাকরিপ্রার্থী, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য পেশার আগ্রহী ব্যক্তিরা…

Read More

যুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক গবেষণাগ্রন্থ প্রকাশ উপাচার্যের

বরাক তরঙ্গ, ১ আগস্ট : ‘যুবসমাজের অংশগ্রহণ ও টেকসই উন্নয়ন’ শীর্ষক একটি গবেষণাগ্রন্থের আবরণ উন্মোচন করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। শুক্রবার উপাচার্যের সচিবালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে গ্রন্থটি প্রকাশ করা হয়। গ্রন্থের রচয়িতা আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. জি অ্যালবিন জোসেফ ও শিলংয়ের সেন্ট অ্যান্থনিস কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড….

Read More

জলাভূমি, জীবিকা ও সমাজ নিয়ে শনবিলে সেমিনার আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : বিশ্ববিদ্যালয়ের চার দেওয়ালের গণ্ডি পেরিয়ে গবেষণাকে সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিল আসাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার শ্রীভূমি জেলার শনবিলের মৌকম কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে এনইসি ও ডোনার মন্ত্রকের আর্থিক সহায়তায় আয়োজিত হল একদিনের জাতীয় সেমিনার। বিষয় ছিল ‘উত্তর-পূর্ব ভারতের জলাভূমি, জীবিকা ও সমাজ’। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোজাইর…

Read More

জাতীয় স্তরের গ্রিন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিঙে একাদশ স্থান অর্জন আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : পরিবেশ সচেতনতা, জলবায়ু নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে এক অনন্য গৌরব অর্জন করল আসাম বিশ্ববিদ্যালয়। ইউনেস্কো স্বীকৃত পরিবেশ সংস্থা ‘গ্রিন মেন্টরস’-এর পক্ষ থেকে প্রকাশিত মর্যাদাপূর্ণ ‘ন্যাশনাল গ্রিন ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’-এ জাতীয় স্তরে একাদশ স্থান অধিকার করেছে এই বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মুকুটে এই নতুন পালক সংযোজনে খুশির হাওয়া বইছে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মী মহলে। ক্যাম্পাসের পরিবেশগত কর্মক্ষমতা ও প্রয়োজনীয় নথিপত্র…

Read More

‘নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট ২০২৬, গবেষণাপত্র আহ্বান আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর আয়োজিত নর্থইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিট-২০২৬ উপলক্ষে গবেষণাপত্র আহ্বান করেছে। ‘বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের কর্মসূচিতে উত্তর-পূর্ব ভারত: উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও সবুজ রূপান্তর’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের লক্ষ্য উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়ন, উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক অগ্রগতি এবং সবুজ রূপান্তর নিয়ে আন্তঃবিষয়ক আলোচনা আরও জোরদার করা।…

Read More

১৮০ বছর পর অসমে পুনরাবিষ্কৃত বিরল উদ্ভিদ ‘রুঙ্গিয়া মাস্টারসি’

বরাক তরঙ্গ, ২৭ জুলাই : দীর্ঘ ১৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অসমে পুনরাবিষ্কৃত হলো অত্যন্ত বিরল উদ্ভিদ প্রজাতি ‘রুঙ্গিয়া মাস্টারসি’। এই পুনরাবিষ্কার করে আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের গবেষকেরা উত্তর-পূর্ব ভারতের উদ্ভিদবিজ্ঞানের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছেন। গবেষক কঙ্কন কুমার দাস ও অধ্যাপক দেবজ্যোতি ভট্টাচার্যের যৌথ গবেষণায় অসমের ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পাহাড় অঞ্চলের এক…

Read More

ওয়ার্ল্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কংগ্রেসে আমন্ত্রিত পার্থঙ্কর চৌধুরী

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : ওয়ার্ল্ড অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কংগ্রেস ২০২৬-এ আমন্ত্রিত বক্তা হিসেবে যোগ দিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। গত ২০ থেকে ২৬ জুলাই হায়দরাবাদের আইসিআরএসএটিতে আয়োজিত হয় সম্মেলন। সম্মেলনের দ্বিতীয় দিনের প্লেনারি অধিবেশনে তিনি “জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রকৃতি-ভিত্তিক সমাধান: জলবায়ু-সহনশীল উত্তর-পূর্ব ভারত গঠনের সোপান” শীর্ষক বক্তৃতা প্রদান…

Read More