লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার বার্তা আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মশালায়

বরাক তরঙ্গ, ২২ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) ও মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টার (এমএমটিটিসি)-এর যৌথ উদ্যোগে ছদিনের কর্মশালা সোমবার থেকে শুরু হয়েছে। ‘লিঙ্গ-সংবেদনশীলতা, পশ আইন ও মহিলা ক্ষমতায়ন’ শীর্ষক এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ সহ অন্য বিশিষ্টজনেরা। উপাচার্যের পৌরোহিত্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত…

Read More

জগন-যিশুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ২১ জুলাই : ১৯৮৬ সালের ২১ জুলাই মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনেই শ্রীভূমি জেলায় মাতৃভাষা বাংলার দাবিতে আন্দোলন করতে গিয়ে ভাষা শহিদ হন জগন্ময় দেব ও দিব্যেন্দু (যিশু) দাস। তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ভাষা শহিদ দিবস…

Read More

বন তারাপুরে আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের জনসম্পর্ক অভিযান

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের আতিথেয়তা ও পর্যটন ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে কাছাড় জেলার বন তারাপুরে একটি জনসম্পর্ক কর্মসূচি আয়োজিত হয়। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, আতিথেয়তা, পর্যটন উন্নয়ন, স্থানীয় সংস্কৃতির সংরক্ষণ এবং টেকসই গ্রামীণ উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।বিভাগীয় প্রধান অধ্যাপক সঞ্জীব কুমার সাক্সেনার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন অধ্যাপক…

Read More

সোমবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে লিঙ্গ সংবেদনশীলতা নিয়ে কর্মশালা

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি ও মালব্য মিশন টিচার ট্রেনিং সেন্টারের আসাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের যৌথ উদ্যোগে আগামী ২০ থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী কর্মশালা। চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিষয় থাকছে ‘লিঙ্গ সংবেদনশীলতা, পশ আইন ও মহিলা ক্ষমতায়ন’। এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন মাসব্যাপী জাতীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

বরাক তরঙ্গ, ১ জুলাই : আসাম বিশ্ববিদ্যালয়ের মহিন্দ্রা স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে (এমএসডিসি) আয়োজিত এক মাসব্যাপী জাতীয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি মঙ্গলবার শেষ হয়েছে। ২ জুন থেকে ৩০ জুন আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে গুজরাটের আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয় ও আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের হাতে-কলমে কারিগরি শিক্ষা, শিল্পক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে সুমন গুণ

বরাক তরঙ্গ, ১৯ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ড. সুমন গুণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক, গবেষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ১৯ জুন শুক্রবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি। প্রত্যেকেই অধ্যাপক গুণকে শুভেচ্ছা জানান ও আশা প্রকাশ করেন যে, তাঁর মেধাবী নেতৃত্বে  বাংলা বিভাগের সার্বিক বিকাশ  ঘটবে। অধ্যাপক গুণ…

Read More

অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিলেন অধ্যাপক পার্থঙ্কর

বরাক তরঙ্গ, ১৮ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদ্যা ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী ব্রিটেনের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত  আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন। ১৪ থেকে ১৭ জুন পর্যন্ত আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা যোগ দেন। সম্মেলনে অধ্যাপক চৌধুরী ‘অসমে মানুষ-হাতি সংঘাত কমানোর দুটি প্রতিরোধমূলক পদ্ধতির তুলনামূলক মূল্যায়ন’ শীর্ষক একটি গবেষণাপত্র…

Read More

মণিপুরের কাংরেংধর গ্রামে বিশেষ মেডিক্যাল ক্যাম্প আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ৯ জুন : সীমান্তবর্তী দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের কল্যাণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সোমবার ফেজারওয়াল জেলার কাংরেংধর গ্রামে একটি বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করল আসাম রাইফেলস। দুর্গম ও যোগাযোগ-বিচ্ছিন্ন কাংরেংধর গ্রামে সড়ক যোগাযোগের অভাবের পাশাপাশি নেই প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোও। প্রতিকূল ভৌগোলিক পরিস্থিতিকে উপেক্ষা করে আসাম রাইফেলসের একদল বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রয়োজনীয়…

Read More

উত্তর-পূর্ব ভারতে টেকসই উন্নয়ন নিয়ে দুটি গবেষণাগ্রন্থ প্রকাশ আসাম বিশ্ববিদ্যালয়ের

বরাক তরঙ্গ, ৩ জুন : উত্তর-পূর্ব ভারতের টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক মাইলফলক স্পর্শ করল আসাম বিশ্ববিদ্যালয়। সমাজকর্ম বিভাগ আয়োজিত নর্থ ইস্ট ইন্টারন্যাশনাল সাসটেইনেবল সামিটের অংশ হিসেবে দুটি সম্পাদিত গবেষণাগ্রন্থ বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। বই দুটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য রাজীবমোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ। এ উপলক্ষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ে পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ক একদিবসীয় প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ বিষয়ে একটি একদিবসীয় প্রশিক্ষণ কর্মসূচী সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। সোমবার আসাম বিশ্ববিদ্যালয়ের ‘জ্ঞান ভারতম্ ক্লাস্টার কেন্দ্র’-এর উদ্যোগে এই তাৎপর্যপূর্ণ কর্মসূচীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্তা অধ্যাপিকা স্নিগ্ধা দাস রায়। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃত…

Read More