গবেষকদের শিক্ষারম্ভে জেন্ডার সংবেদনশীলতা নিয়ে কর্মসূচি আসাম বিশ্ববিদ্যালয়ে
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : নবাগত গবেষকদের শিক্ষারম্ভে জেন্ডার সংবেদনশীলতার ওপর একদিনের ওরিয়েন্টেশন কর্মসূচি আয়োজিত হল আসাম বিশ্ববিদ্যালয়ে। জাতীয় যৌন হেনস্থা প্রতিরোধ সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (আইসিসি) উদ্যোগে মঙ্গলবার এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন…
