বিশ্বমঞ্চে সিংহের মতো গর্জন করছে ভারত : উপাচার্য পন্থ
যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত আসাম বিশ্ববিদ্যালয়ে বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশাত্মবোধ, আত্মনির্ভরতা, টেকসই উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে রূপান্তরের বার্তা নিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের শিলচর ক্যাম্পাসে শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশের ৮০তম স্বাধীনতা দিবস। বিপিনচন্দ্র পাল সেমিনার হল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের স্বাধীনতা দিবসের ভাষণে উঠে এল ভারতের বিশ্বশক্তি…
