দিল্লিতে মণিপুরের প্রখ্যাত সঙ্গীতশিল্পী চংথাম বিক্রম সিঙের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি এআইডিএসও-র

৮ সেপ্টেম্বর : অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কেন্দ্রীয় কাউন্সিল মণিপুরের বিখ্যাত রক সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চংথাম বিক্রম সিং-এর মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। গত ৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির কিলোকারি গ্রাম এলাকায় একদল দুষ্কৃতী শ্রী চংথাম বিক্রম সিং-কে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। শ্রী বিক্রম সিং ছিলেন মণিপুরে পাশ্চাত্য রক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ…

Read More

হাইলাকান্দিতে এআইডিএসও-র ছাত্রসভায় বৃহত্তর আন্দোলনের ডাক

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : শিক্ষা, সংস্কৃতি ও মানবতা রক্ষার দাবিতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হলো হাইলাকান্দিতে আয়োজিত এক ছাত্রসভায়। এআইডিএসও-র হাইলাকান্দি জেলা ইউনিটের উদ্যোগে কলেজ রোডে অনুষ্ঠিত এই সভায় বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল…

Read More

বন্যাদুর্গত এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে ভর্তির দাবি এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : শিবসাগর ও চরাইদেও জেলার বন্যাদুর্গত এলাকার ছাত্রছাত্রীদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ভর্তির দাবিতে সরব হল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র আসাম রাজ্য কাউন্সিল। বুধবার সংগঠনের এক প্রতিনিধি দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সমস্যার কথা শোনে এবং তা সমাধানের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলটি…

Read More

কাছাড় কলেজে ছাত্রীদের ওপর হামলা, উদ্বেগ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : কাছাড় কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকের পদ শূন্য থাকায় পঠন-পাঠনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। অথচ এই মূল সমস্যাগুলি সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন গড়ে তোলার পরিবর্তে ‘ড্রেস কোড’ না মানার অভিযোগকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস…

Read More

বন্যাদুর্গতদের সহায়তায় শিবসাগরে এআইডিএসও স্বেচ্ছাসেবকদের টানা পাঁচ দিনের কর্মসূচি

বরাক তরঙ্গ, ২০ আগস্ট: উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এআইডিএসওর অসম রাজ্য কাউন্সিলের উদ্যোগে স্বেচ্ছাসেবকদের দল শিবসাগর জেলার বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসনমূলক কাজে অংশ নিচ্ছে। গত ১৬ আগস্ট থেকে টানা পাঁচ দিন ধরে জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিহুবর গাঁও পঞ্চায়েতের প্রজাবস্তি, সন্টাক-সহ বিভিন্ন এলাকায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্গত মানুষের সহায়তা করছেন সংগঠনের…

Read More

লোকগণনার কাজে শিক্ষকদের নিয়োগে এআইডিএসওর তীব্র ক্ষোভ, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পঠন-পাঠন ব্যাহত করে শিক্ষকদের লোকগণনার কাজে নিয়োগের সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)-এর অসম রাজ্য কাউন্সিল। বুধবার এক প্রেস বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, লোকগণনার কাজে শিক্ষকদের নিয়োজিত করায় রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক-সংকট তৈরি হয়েছে। এর ফলে নিয়মিত পঠন-পাঠন ব্যাহত হচ্ছে…

Read More

বন্যাদুর্গতদের মধ্যে নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অভিযান এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে বন্যা বিদ্ধস্ত এলাকায় নিরবচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ চলেছে। বৃহস্পতিবার নাজিরার দুয়ারা গ্রাম ও হুলং কাটনি সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এআইডিএসও’র রাজ্য সম্পাদক হেমন্ত পেগু জানান এবারের বন্যায় যে হারে ক্ষয়ক্ষতি হয়েছে এর তুলনায় সরকারি সাহায্য খুবই কম। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের…

Read More

ছাত্রী ও শিশুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে এআইডিএসও’র জাতীয় অভিবর্তন, দেশব্যাপী আন্দোলনের ডাক

২৪ জুলাই : নারী, ছাত্রী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে জনমত গড়ে তোলার লক্ষ্যে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর উদ্যোগে হায়দরাবাদের বাগ লিঙ্গামপাল্লির সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক জাতীয় অভিবর্তন। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধি, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও ছাত্রনেতারা অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ড. জি…

Read More

ছাত্রী, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে এআইডিএসও-র বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ছাত্রী, নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা এবং স্পা-র আড়ালে চলা কথিত দেহব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। শুক্রবার শিলচর শহরের শহিদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন এআইডিএসও-র কাছাড় জেলা সভাপতি…

Read More

চার বছরের ডিগ্রি কোর্স প্রত্যাহারের দাবিতে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সকাশে এআইডিএসও

বরাক তরঙ্গ, ৩০ জুন : অসমের পরিকাঠামোহীন কলেজগুলিতে চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালুর ফলে সৃষ্ট সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকপত্র জমা দিল এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের রাজ্য সভাপতি হিল্লোল ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলির মধ্যে ছিল—তিন বছরের স্নাতক কোর্সে নির্দিষ্ট…

Read More