মাতৃভাষা মাধ্যমের সরকারি স্কুল বন্ধের চক্রান্তের বিরুদ্ধে বিক্ষোভ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৫ মে : মাতৃভাষা মাধ্যমের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার চক্রান্ত বন্ধ করা, শিক্ষক পদের শূন্যস্থান অবিলম্বে পূরণ এবং সদ্য উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে সোমবার কাছাড় জেলায় এক জোরালো প্রতিবাদী কর্মসূচি রূপায়িত হয়। এই তিন দফা দাবির সমর্থনে আজ কাছাড়ের স্কুল সমূহের পরিদর্শক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে একটি…

Read More

রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দাবি সম্বলিত স্মারকপত্র প্রদান এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ২০ মে : রাজ্যের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র প্রদান করেছে এআইডিএসও-র গুয়াহাটি জেলা কমিটি। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে গুয়াহাটির কামরূপ জেলা কমিশনারের মাধ্যমে এই স্মারকপত্র পাঠানো হয়। স্মারকপত্রে মাতৃভাষা মাধ্যমের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে থাকা শূন্যপদ পূরণ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ…

Read More

মাতৃভাষা রক্ষার দাবিতে শিলচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পথনাটক ‘বর্ণমালার কান্না’ পরিবেশন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৮ মে : মাতৃভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজ শিলচর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। সংগঠনের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন বিদ্যালয় যথাক্রমে ছোটেলাল শেঠ গার্লস হাইস্কুল, পাব্লিক স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল, নেতাজী গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, মনমোহন গার্লস হাই স্কুল, নিরজ্ঞন পাল ইন্সটিটিউট…

Read More

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, এনটিএ বাতিলের দাবি

বরাক তরঙ্গ, ১৬ মে : নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করল এআইডিএসও-র গুয়াহাটি জেলা কমিটি। শনিবার শহরের ভলভো পয়েন্টে সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং গোটা ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের…

Read More

উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পুনরায় ভর্তি ও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৪ মে : উচ্চমাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পুনরায় ভর্তি করা এবং আগামী পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ দেওয়ার দাবিতে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত করিমগঞ্জের অতিরিক্ত জেলা আয়ুক্তের মাধ্যমে আসামের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করে এআইডিএসও করিমগঞ্জ জেলা কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন করে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করার পরিপ্রেক্ষিতে…

Read More

নিট-ইউজি বাতিলের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ এআইডিএসও-র, এনটিএ বন্ধের দাবি

১২ মে : নিট-ইউজি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক শিবাসিস প্রহরাজ এক প্রেস বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সরকার মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। তিনি জানান, রাজস্থানে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরে পরীক্ষা…

Read More

শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৯ মে : যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। এই উপলক্ষে ছাত্র সংগঠন এআইডিএসও, মহিলা সংগঠন এআইএমএসএস, যুব সংগঠন এআইডিওয়াইও এবং কিশোর-কিশোরী সংগঠন কমসোমল-এর পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শিলচরের তারাপুরস্থিত কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে…

Read More

কাটিগড়ায় স্কুলে শিশুর মৃত্যু ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবি এআইডিএসও’র গভীর

বরাক তরঙ্গ, ৭ মে : কাছাড় জেলার কাটিগড়া এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত এক একরত্তি শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ছাত্র সংগঠন  এআইডিএসও’র কাছাড় জেলা কমিটি। আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয় যে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর এই ধরণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক…

Read More

মণিপুরে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, উদ্বেগ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কেন্দ্রীয় কাউন্সিল বর্তমানে মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত ৭ এপ্রিল বিষ্ণুপুর জেলায় ট্রংগ্লাওবি গ্রামে একটি হামলায় দুই নিরীহ শিশুর মর্মান্তিক মৃত্যু এবং তাদের মায়ের গুরুতর আহত হওয়ার ঘটনা মণিপুর সহ দেশের নাগরিকের বিবেককে নাড়া দিয়েছে। এআইডিএসও-র কেন্দ্রীয়…

Read More

জ্যোতিরাও ফুলের দ্বিশত জন্মবর্ষে শ্রদ্ধা নিবেদন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : ভারতের নবজাগরণের অন্যতম পথিকৃৎ মহাত্মা জ্যোতিরাও ফুলের দ্বিশত জন্মবর্ষের সূচনায় তাঁর প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করা হয় ছাত্র সংগঠন এআইডিএসও-র কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কাউন্সিলের আহ্বানে এই মহান ব্যক্তির জন্মের দ্বিশতবর্ষ ধর্মনিরপেক্ষ- বিজ্ঞানভিত্তিক – গণতান্ত্রিক ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় পালনের…

Read More