চার বছরের ডিগ্রি কোর্সে অনিশ্চয়তা দূরীকরণের দাবিতে সরব এআইডিএসও

বরাক তরঙ্গ, ২৯ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে চার বছরের স্নাতক ডিগ্রি কোর্স চালুর ফলে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করার দাবিতে রবিবার রবীন্দ্র সদন গার্লস কলেজের অধ্যক্ষের কাছে স্মারকপত্র প্রদান করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর করিমগঞ্জ জেলা কমিটি। জেলা সভাপতি সুজিতকুমার পাল, জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল, রাজ্য ও জেলা কমিটির…

Read More

বিনামূল্যে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসম্মত পোশাক প্রদানের দাবি এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৮ জুন : সরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পোশাক বিতরণে অর্থের অভাবের কথা জানিয়ে পলিয়েস্টারের কাপড়ের পোশাক ব্যবহারের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এআইডিএসও-র অসম রাজ্য কাউন্সিল। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রাজ্যের শিক্ষামন্ত্রী অর্থাভাবের কথা উল্লেখ করে যে মন্তব্য করেছেন, তা রাজ্যের সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংগঠনের…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের ফলপ্রকাশে অনিয়ম ও চার বছরের ডিগ্রি কোর্সের বিরুদ্ধে ডিএসও’র ছাত্র অভিবর্তন শিলচরে

বরাক তরঙ্গ, ১৮ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষার ফলপ্রকাশে অনিয়ম, গাফিলতি এবং পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই চার বছরের ডিগ্রি কোর্স চালুর প্রতিবাদে বুধবার শিলচরের ডিমাসা সাংস্কৃতিক ভবনে ছাত্র সংগঠন এআইডিএসও’র উদ্যোগে বরাক উপত্যকাভিত্তিক এক ছাত্র অভিবর্তন অনুষ্ঠিত হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। অভিবর্তনের প্রধান বক্তা হিসেবে…

Read More

রাজ্যজুড়ে শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস পালন এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১৫ জুন : ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বীর বিপ্লবী এবং অসমের শিবসাগর জেলার গর্বিত সন্তান শহিদ কুশল কোঁওরের আত্মবলিদান দিবস রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেছে এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিল। এই উপলক্ষে গুয়াহাটির নেহেরু পার্কে অবস্থিত শহিদ কুশল কোঁওরের মূর্তিতে সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মূর্তিতে মাল্যদান করে…

Read More

কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুল বন্ধের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১২ জুন : ত্রিশ জনের কম ছাত্রছাত্রী থাকা সরকারি স্কুলগুলো বন্ধ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয় যে আসামের ৮ হাজার সরকারি স্কুল ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।  এআইডিএসও’র পক্ষ থেকে গভীর…

Read More

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের জেরে কৃষ্ণাইয়ের ছাত্রীর আত্মহত্যা: এনটিএ-র বিরুদ্ধে তীব্র ক্ষোভ এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ১০ জুন : জাতীয় স্তরের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল সংক্রান্ত বিতর্কের জেরে মানসিক অবসাদে ভুগে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই এলাকার এক মেধাবী ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গভীর শোক, উদ্বেগ এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র অসম রাজ্য কাউন্সিল। সংগঠনের দাবি, এটি শুধুমাত্র একটি আত্মহত্যার ঘটনা নয়, বরং জাতীয়…

Read More

সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশে ব্যাপক ত্রুটি ও ওয়েবসাইট সংক্রান্ত অনিয়ম,  জরুরি হস্তক্ষেপের দাবি এআইডিএসও’র

বরাক তরঙ্গ, ৪ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজে পাঠরত ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশের পর পরিলক্ষিত গুরুতর অনিয়মগুলি দ্রুত নিরসনের দাবিতে বৃহস্পতিবার আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট স্মারকপত্র প্রদান করে ছাত্র সংগঠন এআইডিএসও’র কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা কমিটির একটি প্রতিনিধিদল। সংগঠনের প্রতিনিধিরা আজ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে স্মারকপত্র প্রদান করে উপ পরীক্ষা নিয়ন্ত্রক অনুপ কুমারের…

Read More

ফলাফল বিপর্যয়ে ক্ষুব্ধ এআইডিএসও, উচ্চপর্যায়ের তদন্ত ও জবাবদিহির দাবি

বরাক তরঙ্গ, ২ জুন : আসাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে এআইডিএসও-র কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট কার্যত অচল হয়ে পড়ে। ফলে হাজার…

Read More

গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি প্রত্যাহার সহ শিক্ষাক্ষেত্রে অনুদান ও শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ

বরাক তরঙ্গ, ১ জুন : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ভর্তি ফি প্রত্যাহার, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পর্যাপ্ত সরকারি অনুদান বরাদ্দ, প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার দাবিতে রবিবার গুয়াহাটির উলুবাড়িতে বিক্ষোভ কর্মসূচি পালন করে এআইডিএসও-এর আসাম রাজ্য কাউন্সিল। সংগঠনের উদ্যোগে বিকেল ৩টায় আয়োজিত এই ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেন এআইডিএসও-এর আসাম রাজ্য কাউন্সিলের…

Read More

কাজি নজরুল ইসলামের জন্ম দিবস পালন করল এআইডিএসও- এআইএমএসএস

বরাক তরঙ্গ, ২৬ মে : যথাযোগ্য মর্যাদায় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ১২৭ তম জন্ম দিবস পালন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন  (এআইডিএসও) এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন (এআইএমএসএস)- এর কাছাড় জেলা কমিটি। এ উপলক্ষে শিলচরের পার্করোডস্থিত নজরুল ইসলামের মূর্তির পাদদেশে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কবির মূর্তিতে মাল্যদান করেন এআইডিএসও-র…

Read More