ডিমা হাসাওয়ে পুলিশের অভিযানে দুই পিস্তল ও গুলি উদ্ধার, আটক এক

Spread the news

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর: ডিমা হাসাও পুলিশের অভিযানে দু’টি পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার লাংটিং থানার অন্তর্গত দাউহাজা জঙ্গল এলাকায়, জুম চাষের জমির মধ্যে থাকা একটি অস্থায়ী তাঁবুতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি .২২ ক্যালিবার ও একটি .৩২ ক্যালিবার পিস্তল, গুলি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী পুলিশ হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *