শিলচরে বরাক ব্রাহ্মণ পরিষদের ত্রি-দিবসীয় পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা শুরু, শুদ্ধ মন্ত্রোচ্চারণে দুর্গাপূজার আহ্বান
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে শুদ্ধ মন্ত্রোচ্চারণ ও শাস্ত্রীয় বিধি মেনে পূজা সম্পন্ন করার লক্ষ্যে শিলচরে শুরু হয়েছে ত্রি-দিবসীয় পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার বরাক ব্রাহ্মণ পরিষদ, শিলচরের ব্যবস্থাপনায় এবং শ্রীশ্রী গোপাল জিউর আখড়া পরিচালন সমিতির সহযোগিতায় মন্দিরের প্রেক্ষাগৃহে এই কর্মশালার উদ্বোধন হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার…
