Headlines

শিলচর পুর নিগম নির্বাচন: ২১ দফা নাগরিক গ্যারান্টি নিয়ে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে সামনে রেখে ১০টি মুখ্য নাগরিক গ্যারান্টি-সহ মোট ২১ দফা প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। নাগরিকদের করের বোঝা কমানোর পাশাপাশি সদ্য পুর নিগমের আওতাভুক্ত এলাকাগুলির জন্য ১০ বছরের বিশেষ করছাড়ের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। ইস্তাহারে কৃত্রিম বন্যা ও জলাবদ্ধতা থেকে শিলচরকে…

Read More

ছয় মাস ধরে ভাঙা ড্রেন, মৃত্যুফাঁদে কটামণি বাজার, সড়কের মাঝে বিশাল গর্ত, একের পর এক দুর্ঘটনা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : কটামণি বাজারের প্রাণকেন্দ্রে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে সড়কের নিচে থাকা একটি বড় ড্রেন। ড্রেনের একটি অংশ ভেঙে গিয়ে সড়কের মাঝে তৈরি হয়েছে বিশাল গর্ত। ব্যস্ততম এলাকায় এই বিপজ্জনক পরিস্থিতি ঘিরে দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছে। দ্রুত সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় ব্যবসায়ী, যানবাহন…

Read More

কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারত

২৬ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে ফের সোনা জয় ভারতের। মহিলা কাবাডির ফাইনালে ইরানকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনার পদক জিতে নিল ভারতের সোনার মেয়েরা। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় ভারতীয় দলকে। প্রথমার্ধের শেষে ২২-১৬ পয়েন্টে এগিয়ে ছিল ভারত। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ছবিটাই বদলে যায়। দুরন্ত প্রত্যাবর্তন করে ইরান। একসময় ভারতের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র…

Read More

শিলচর পুর নিগম নির্বাচন: মালুগ্রামে জয়ন্ত মল্ল বরুয়ার জনসভা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মালুগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারে গতি বাড়াল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে ইটখোলা দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজেপির প্রথম নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন অসমের বন ও অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ…

Read More

নাগাল্যান্ডে ভেজাল মদ পানে ১৯ জনের মৃত্যু, তদন্তে বিশেষ দল

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর: নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মোককচুং জেলায় ৮ জন এবং তুয়েনসাং জেলায় ১১ জন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ মদের উৎস ও সরবরাহ চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে প্রশাসন। নাগাল্যান্ড পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ ভেসুপ্রা কেজো…

Read More

নির্বাচিত বোর্ড ছাড়াই কর বৃদ্ধি নিয়ে কংগ্রেসের প্রশ্ন

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : নির্বাচিত পুর বোর্ড না থাকা অবস্থায় শিলচর শহরে কর ও বিভিন্ন ফি বৃদ্ধির অভিযোগ তুলে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। জলকর, ট্রেড লাইসেন্স, গান্ধীভবনের ভাড়া, জলাবদ্ধতা ও নিকাশি ব্যবস্থা-সহ একাধিক ইস্যুতে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বরাক জোনাল মিডিয়া কো-অর্ডিনেটর শাহাদাত আহমদ চৌধুরী ওরফে স্বপন।শাহাদাতের অভিযোগ, নাগরিকদের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই…

Read More

মার্কিন চাপে ইরানি ফ্লাইট বন্ধ করল ইরাক

২৬ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকির মুখে ইরানের সঙ্গে বিমান চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে ইরাক। বাগদাদ, নাজাফ, এরবিল ও সুলাইমানিয়াহ বিমানবন্দরে ইরানি বিমান সংস্থাগুলোর ফ্লাইট ও গ্রাউন্ড সার্ভিস বন্ধ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাব আরও চাপে ফেলেছে বাগদাদকে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করার আহ্বান জানিয়েছিলেন ইরানপন্থি ইরাকি রাজনীতিকরা। তবে তাদের আহ্বানে সাড়া দেয়নি সরকার।…

Read More

ইরানের সাত দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের

২৬ সেপ্টেম্বর : ইরানের প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও বিমান হামলা চালানো হতে পারে বলে সহযোগীদের জানিয়েছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরান সাত দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে…

Read More

পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে ‘বরাকরত্ন সম্মান’ সোনাই সঙ্গীত বিদ্যালয়

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : সোনাই সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে বরাকভিত্তিক সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা এবং ‘বরাকরত্ন সম্মান ২০২৬’-এর বিশেষ অনুষ্ঠান। সোনাই বাজার মাল্টিপারপাস ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বরাকের পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মানিত করা হবে। সর্বভারতীয় গীতিকার ও নাট্যকার আজাদ তৈমুস লস্কর ও বিশিষ্ট শিক্ষাবিদ…

Read More

ট্রলারডুবি: তিন শিশুর দেহ উদ্ধার, এখনও নিখোঁজ বাবা

২৬ সেপ্টেম্বর : মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিখোঁজ আরও একজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশের নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের…

Read More