শিলচর পুর নিগম নির্বাচন: মালুগ্রামে জয়ন্ত মল্ল বরুয়ার জনসভা

Spread the news

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে মালুগ্রাম এলাকায় নির্বাচনী প্রচারে গতি বাড়াল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীদের সমর্থনে ইটখোলা দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিজেপির প্রথম নির্বাচনী জনসভা।

সভায় উপস্থিত ছিলেন অসমের বন ও অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, রাজ্যসভার সদস্য কণাদ পুরকায়স্থ ও সুস্মিতা দেব, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মণ্ডল সভাপতি পুলক দেব এবং ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী প্রার্থী বিজয়েন্দ্র প্রসাদ সিং-সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া শিলচরের নগর উন্নয়ন ও নাগরিক পরিষেবার বিভিন্ন দিক তুলে ধরেন। ‘উন্নত শিলচর, সমৃদ্ধ অসম’-এর ভাবনাকে সামনে রেখে আসন্ন পুর নিগম নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনের আহ্বান জানান তিনি।

শিলচর পুর নিগমের প্রথম নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার ইতিমধ্যেই জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে মালুগ্রামের জনসভার মাধ্যমে নিজেদের নির্বাচনী প্রচার আরও তীব্র করল বিজেপি। এদিনের সভায় ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাঞ্চন দেব, ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাধারাণী রবিদাস এবং ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী মহীতোষ মণ্ডলও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *