পিস্তল দেখিয়ে মারধর, লুট ৫.৩৬ লক্ষ

Spread the news

বরাক তরঙ্গ, ৬ মে : ডবকার শালবাগান এলাকায় সংঘটিত হল এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। অভিযোগ, পিস্তল দেখিয়ে এবং লোহার রড দিয়ে মারধর করে এক স্কুটিচালকের কাছ থেকে ৫ লক্ষ ৩৬ হাজার টাকা লুট করে দুষ্কৃতীরা। জানা গেছে, ধিংয়ের বেচামারির বাসিন্দা আবুল নাছা ডিমাপুরে একটি গাড়ির মূল্য পরিশোধ করতে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। পথে একটি স্করপিও ও একটি অল্টো গাড়ি তার স্কুটিকে আটকায়। এরপর দুষ্কৃতীরা তাকে আক্রমণ করে এবং নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

ঘটনাটি ৩৬ নম্বর জাতীয় সড়কে ঘটেছে বলে জানা গেছে। গুরুতর আহত আবুল নাছা বর্তমানে ডবকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ডবকা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ডবকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *