নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত্যু ৭ জনের, গুরুতর জখম ৪

Spread the news

২৮ নভেম্বর : উত্তরাখণ্ডের পৌড়ি জেলায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল মোট সাত জনের। তাঁদের মধ্যে এক জন গাড়িচালক। বাকি ৬ জন মহিলা। শনিবার ল্যান্সডাউন এলাকার কালওয়ারি গ্রামের কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনায় গাড়িতে থাকা আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

ল্যান্সডাউনের বিজেপি বিধায়ক দিলীপ রাওয়াত জানান, ওই গাড়ির যাত্রীরা বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ঘটনা ঘটে। বিধায়ক জানান, খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। অকুস্থলেই চালকের মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্র পুলিশও এসে উদ্ধারকাজ শুরু করেছে। ল্যান্সডাউনের মহকুমাশাসক শালিনী মৌর্য জানান, দুর্ঘটনার সময়ে ওই গাড়িটিতে চালক-সহ মোট ১২ জন যাত্রী ছিলেন।

শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জেলা প্রশাসনকে দ্রুত উদ্ধারকা শেষ করার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত এয়ারলিফ্ট করে উন্নত হাসপাতালে পাঠানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *