সরকারি অনুদানের পাওয়ার টিলার অবৈধ বিক্রি, হাইলাকান্দিতে গ্রেপ্তার ১, উদ্ধার ৪টি যন্ত্র
বরাক তরঙ্গ, ৭ জুন : কেন্দ্রীয় সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপমিশন (এসএমএএম) প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বরাদ্দ সরকারি অনুদানপ্রাপ্ত পাওয়ার টিলার অবৈধভাবে সংগ্রহ ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃতের নাম নুরুল ইসলাম লস্কর। তিনি লালা থানার অন্তর্গত দিনানাথপুর পার্ট-২ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাকান্দি থানায় রুজু হওয়া ৬৮/২৬ নম্বর মামলার…
