একুশে জুলাই ভাষা শহিদ দিবসে নেতাজি সংঘের শ্রদ্ধাঞ্জলি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২২ জুলাই : বরাক উপত্যকার ভাষা আন্দোলনের ইতিহাসে একুশে জুলাইয়ের ভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে পাথারকান্দি বিধানসভা এলাকার বাজারিছড়া-কালাছড়া নেতাজি সংঘ। মঙ্গলবার সকালে সংঘের প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে ১৯৮৬ সালের ভাষা আন্দোলনে শহিদ জগন ও যীশুর অস্থায়ী প্রতিকৃতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা…
