জাতীয় সড়ক সংস্কার সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরাজুড়ে কংগ্রেসের অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : জাতীয় সড়কের বেহাল দশা, নিট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ একাধিক দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরার বিভিন্ন স্থানে জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে কংগ্রেস। খোয়াই-ধলাবিল জাতীয় সড়কে ‘রাস্তা রোকো’ কর্মসূচিকে কেন্দ্র করে কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। অন্যদিকে, ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে কৈলাসহর-ধর্মনগর ও কৈলাসহর-কুমারঘাট সংযোগকারী ২০৮ নম্বর…
