​হাইলাকান্দিতে নেতাজি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

Spread the news

জনসংযোগ, হাইলাকান্দি।
​বরাক তরঙ্গ, ২২ জুলাই :
হাইলাকান্দি জেলায় আসন্ন স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য এক রূপরেখা তৈরির উদ্দেশ্যে বুধবার প্রশাসনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। জেলা কমিশনার জয় বিকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট নাগরিক, সার্কল অফিসার, পুলিশ আধিকারিক এবং জেলার শীর্ষ সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

​সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই উপলক্ষ্যে অন্যান্য অনুষ্ঠানের মধ্যে থাকবে নগর জনসংযোগ বিভাগ কর্তৃক লাউডস্পিকারের মাধ্যমে দেশাত্মবোধক গান সম্প্রচার, প্রভাত ফেরী, সরকারি ও বেসরকারি ভবনে পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যৌথ কুচকাওয়াজ (প্যারেড), সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগার ও হাসপাতালে ফল বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ।
​সভায় জেলা কমিশনার জয় বিকাশ জেলার সকল সরকারি কার্যালয় এবং বেসরকারি ভবনে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরও যোগ করেন যে সকল সরকারি দপ্তরকে কঠোর প্রটোকল মেনে চলতে হবে এবং একই সঙ্গে তিনি প্রবীণ নাগরিকদের মতামতও গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *