১২ অক্টোবর থেকে HSLC পরীক্ষার আবেদনপত্র পূরণ প্রক্রিয়া শুরু

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : HSLC পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে HSLC পরীক্ষার আবেদনপত্র পূরণের প্রক্রিয়া শুরু হবে। পরীক্ষার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণের সময় পরীক্ষার্থীদের ৭০০ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। এর পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা ও পরীক্ষা কেন্দ্রের ফি বাবদ ৫০০…

Read More

সোনাইয়ের নগদীরগ্রাম থেকে নিখোঁজ প্রবীণ মহিলা

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সোনাই থানার অন্তর্গত নগদীরগ্রাম তৃতীয় খণ্ড থেকে নিখোঁজ হয়েছেন ৬৫ বছর বয়সী ফুলেরুন নেসা লস্কর। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। নিখোঁজ ফুলেরুন নেসা মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা…

Read More

ধলাইয়ের রাজঘাটে ডাম্পারের ধাক্কায় মহিলার মৃত্যু

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচর-আইজল জাতীয় সড়কে (NH-306) সাতসকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা নাগাদ রাজঘাটের এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম মিনা বেগম বড়ভূইয়া (৫৫)। তিনি ভাগা এলাকার রাজগোবিন্দপুরের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিনা বেগম পায়ে…

Read More

৮০ টাকার জন্য গলায় সুঁচ ফুটিয়ে বন্ধুকে খুন, গ্রেফতার ২

৮ অক্টোবর : বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। কয়েক ঘণ্টা পর সেই বন্ধুত্বই যে তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে, তা ঘুণাক্ষরেও টের পাননি অণীস। উত্তরপ্রদেশের বিজনৌরের স্যোহারা এলাকায় মদ্যপানের আসর থেকে শুরু হওয়া বিবাদ শেষ পর্যন্ত গড়াল খুনে। পুলিশের দাবি, অণীসের কাছে টাকা রয়েছে এই সন্দেহেই তাঁর উপর চড়াও হয় বন্ধুরা। কিন্তু খুনের পর পকেট…

Read More

হাগ্রামার প্রাক্তন ব্যক্তিগত সহায়কের রহস্যজনক মৃত্যু, উড়ালসেতুতে ঝুলন্ত দেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : বিটিসির প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য হাগ্রামা মহিলারীর প্রাক্তন ব্যক্তিগত সহায়ক মহেশ ব্রহ্মের রহস্যজনক মৃত্যুকে ঘিরে কোকরাঝাড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৪৭ বছর বয়সি মহেশ ব্রহ্মের মৃতদেহ খারগাঁওয়ের নতুন রেলওয়ে উড়ালসেতুতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দণ্ডাধিকারীর একটি দল। প্রাথমিক তদন্তের পর…

Read More

জিরিবামে ‘অপারেশন সদ্ভাবনা’-য় আসম রাইফেলসের মেডিক্যাল ক্যাম্প

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : স্থানীয় জনগণের কল্যাণ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আসাম রাইফেলসের উদ্যোগে জিরিবামে ‘অপারেশন সদ্ভাবনা’র অধীনে একটি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্পিয়ার কোরের তত্ত্বাবধানে ৭ অক্টোবর এই শিবিরের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। বহু মানুষ চিকিৎসকের পরামর্শ…

Read More

ইউক্রেনের বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, শিশু সহ ২৮ জনের মৃত্যু

৮ অক্টোবর : ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। বুধবার ভোরে উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় পাঁচতলা ভবনটির বড় একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপ থেকে পাঁচ শিশুসহ ২০…

Read More

সৌদি আরবের আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে ঘোষণা হুতির

৮ অক্টোবর : সৌদি আরবের আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে ঘোষণা করে সেখানে বিমান পরিচালনা না করার জন্য বিশ্বজুড়ে এয়ারলাইন্স বা বিমান সংস্থাগুলোকে সর্বশেষ সতর্কবার্তা জারি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এর পাশাপাশি তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত ‘কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে’ একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবিও করেছে। হুতি সামরিক বাহিনীর…

Read More

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান, চলচ্চিত্র জগতে শোক

৮ অক্টোবর : বৃহস্পতিবার সকালে দুঃসংবাদে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও মারাঠি চলচ্চিত্র জগতে। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। গোয়ার ডোনা পাওলায় নিজের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নানা…

Read More

৬৮ বছরের ঐতিহ্যে বালিপিপলা সর্বজনীন দুর্গাপূজার জোরদার প্রস্তুতি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ৬৮ বছরের ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলায় এবারও দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে। ১৯৫৮ সালে স্থানীয় কয়েকজনের উদ্যোগে অতি সংক্ষিপ্ত পরিসরে শুরু হওয়া এই পূজা সময়ের সঙ্গে সঙ্গে আজ এলাকার সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের অন্যতম প্রতীক হয়ে উঠেছে। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের সীমান্তবর্তী বালিপিপলা ও সংলগ্ন এলাকায় বাঙালি,…

Read More