দ্বিতীয় বিয়ের অভিযোগ, প্রথম স্ত্রীকে ঘরে তালাবন্দি করে নির্যাতন! কালাইনে পুলিশের উপস্থিতিতে উদ্ধার গৃহবধূ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : প্রথম স্ত্রী ও তিন সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে কাছাড়ের কালাইন লক্ষীপুর দ্বিতীয় খণ্ড এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে তাঁর উপর মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালানো হচ্ছিল। বুধবার সন্ধ্যায় পরিস্থিতি চরমে পৌঁছালে ওই…

Read More

কাছাড়ে একাধিক থানার ও পুলিশ ফাঁড়ির দায়িত্বে পরিবর্তন

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : কাছাড় জেলা পুলিশে একাধিক আধিকারিকের দায়িত্বে রদবদল করা হয়েছে। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের জারি করা এক নির্দেশে এই বদলির কথা জানানো হয়েছে। নির্দেশ অনুযায়ী, শিলচর সদর থানার সেকেন্ড অফিসার প্রাঞ্জল দাসকে ধোয়ারবন্দ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। ধোয়ারবন্দ থানার বর্তমান ওসি অচ্যুত কৃষ্ণ ফুকনকে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব…

Read More

মিজোরামে ১.৭৫ কোটি টাকার সুপারি ও পোস্তদানা বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : মিজোরামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুপারি ও পোস্তদানা বাজেয়াপ্ত করল আসাম রাইফেলস। এই অভিযানে বাজেয়াপ্ত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা। ঘটনায় দু’জনকে আটক করার পাশাপাশি দুটি ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে। আসাম রাইফেলস ও আইজল জেলা এক্সিকিউটিভ ফোর্সের যৌথ উদ্যোগে ৭ অক্টোবর মিজোরামের সেলিং এলাকায় অভিযান চালানো হয়।…

Read More

শিলচরে আনন্দমার্গের ৫৭তম ‘বাবা নাম কেবলম’ কীর্তন দিবস পালন

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শিলচরে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল আনন্দমার্গের ৫৭তম ‘বাবা নাম কেবলম’ কীর্তন দিবস। এ উপলক্ষে হাইলাকান্দি রোডের রবীন্দ্র সরণিতে অবস্থিত আনন্দমার্গ আশ্রম থেকে শহরে কীর্তন পরিক্রমা ও পথসভার আয়োজন করা হয়। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আনন্দমার্গের বহু ভক্ত অংশ নেন। আনন্দমার্গের পক্ষ থেকে জানানো হয়,…

Read More

জামুগুড়িহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : শোণিতপুর জেলার গ্রামীণ অর্থনীতি ও শিল্পোন্নয়নে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে বৃহস্পতিবার নদুয়ার বিধানসভা কেন্দ্রের জামুগুড়িহাট এলাকায় একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও আনুষ্ঠানিক সূচনা করেন। সকালে জামুগুড়িহাটের শান্তিপুরে ‘মুখ্যমন্ত্রী সমগ্র গ্রামীণ উন্নয়ন যোজনা’র অধীনে নির্মিত কন্যকা মার্কেটিং…

Read More

এশিয়ান গেমসে সোনা জয়ী লাভলীনাকে বোকাখাতে সংবর্ধনা

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : এশিয়ান গেমসের মহিলা বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগে ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে স্বর্ণপদক জিতে অসম তথা দেশের গৌরব বাড়িয়েছেন অসমকন্যা লাভলীনা বরগোঁহাই। বৃহস্পতিবার নিজের জন্মভূমি সরুপথারের উদ্দেশে যাওয়ার পথে বোকাখাতে তাঁকে সহস্রাধিক মানুষ সংবর্ধনা ও অভিনন্দন জানান। বোকাখাত মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় শতাধিক সংগঠন ও বিশিষ্ট…

Read More

ভারতীয় মহিলা টি-২০ দলে স্থান পেলেন দরঙের জিণ্টিমণি কলিতা

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ক্রীড়াক্ষেত্রে অসমের যাত্রা অত্যন্ত গৌরবময়। সময়ের সঙ্গে সঙ্গে অসম দেশের অন্যতম প্রধান ক্রীড়াকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। একসময় সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অসমের খেলোয়াড়রা নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চেও রাজ্যের খেলোয়াড়রা সাফল্যের সঙ্গে নিজেদের নাম উজ্জ্বল করছেন। দরঙের প্রতিভাবান ক্রিকেটার জিণ্টিমণি কলিতা ভারতীয় মহিলা ক্রিকেট দলে স্থান লাভ করে অসমের…

Read More

ভূপেনের গানে সম্প্রীতি ও মানবতার বার্তা, জন্মশতবর্ষে শিলচরে স্মরণসভা

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার শিলচরের ইলোরা হেরিটেজ হলে অনুষ্ঠিত হল এক স্মরণসভা। ড. ভূপেন হাজরিকা ফ্যানস অ্যাসোসিয়েশন, অসম-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পীর জীবন, কর্ম ও সৃষ্টির পাশাপাশি তাঁর গানে প্রতিফলিত মানবতা, ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ড. হারাণ দে…

Read More

সড়কপথ নির্মাণ কাজে জনগণের সহযোগিতা সাফল্য এনে দেয়: ইঞ্জিনিয়ার বনজিত অধিকারী

আব্দুল হক, সোনাই।বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সড়কপথ নির্মাণের কাজে ঠিকাদারকে সহযোগিতা করলে কাজের মানদণ্ড ভালো থাকে। এছাড়া কাজের মানদণ্ড ভালো রাখতে ঠিকাদারের মনমানসিকতাও অনেকটা সাফল্য এনে দেয়। কাজ ভালো হলে বিভাগীয়দের মনে উৎসাহ জাগে। বৃহস্পতিবার সোনাই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ধনীপুর কোনারগ্রামে গজারি ব্রিজ থেকে প্রায় তিনশো মিটারের অধিক নির্মিত রাস্তা হ্যান্ডওভার ও টেকিং…

Read More

আনন্দবাজারে গাঁজা উদ্ধার, আটক চালক ও সহচালক

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : ত্রিপুরা থেকে অসম হয়ে বহিরাজ্যে মাদক পাচারের সম্ভাব্য রুটে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আনন্দবাজার চেকিং পয়েন্টে অভিযান চালিয়ে একটি চার চাকা মালবাহী গাড়ি থেকে প্রায় ১৯৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালক ও সহচালককে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। তল্লাশি চালানোর সময়…

Read More