সোনাইয়ের নগদীরগ্রাম থেকে নিখোঁজ প্রবীণ মহিলা

Spread the news

বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : সোনাই থানার অন্তর্গত নগদীরগ্রাম তৃতীয় খণ্ড থেকে নিখোঁজ হয়েছেন ৬৫ বছর বয়সী ফুলেরুন নেসা লস্কর। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। নিখোঁজ ফুলেরুন নেসা মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ যদি তাঁকে কোথাও দেখে থাকেন অথবা তাঁর সম্পর্কে কোনও তথ্য পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে 9101664139 ফোন নম্বরে যোগাযোগ করার আবেদন জানান পরিবারের লোকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *