আদালতে হঠাৎ অসুস্থ হয়ে আইনজীবীর মৃত্যু, হৃদরোগে আক্রান্তের ধারনা

Spread the news

বরাক তরঙ্গ, ২২ এপ্রিল : রঙ্গিয়া মহকুমা বিচারিক দণ্ডাধীশ আদালতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আদালত চত্বরে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল গুয়াহাটি উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী হায়দর আলির।
জানা গেছে, হায়দর আলি একটি মামলার শুনানিতে অংশ নিতে গুয়াহাটি থেকে রঙ্গিয়া আদালতে এসেছিলেন। আদালতের ভেতরে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎই তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা যায়।

সহকর্মী আইনজীবীদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। হায়দর আলির বাড়ি বঙাইগাঁও জেলায় হলেও কর্মসূত্রে তিনি গুয়াহাটির বসিষ্ঠ এলাকায় বসবাস করতেন।

ঘটনার খবর পেয়ে রঙ্গিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই আকস্মিক ঘটনায় আদালত চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *