Headlines

নাগাল্যান্ডের মোকোকচুংয়ে ভয়াবহ ভূমিধস, প্রাণ গেল দুই ভাইয়ের; আহত মা

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : নাগাল্যান্ডের মোকোকচুং জেলার আপার পেনলি ওয়ার্ডে বুধবার ভোররাতে ভয়াবহ ভূমিধসে একটি ভাড়াবাড়ি ধসে পড়ে দুই কিশোর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁদের মা, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৯ জুলাই রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে স্যাংতাম ব্যাপ্টিস্ট চার্চের পাস্টরের বাসভবনের উপরে…

Read More

স্কুল প্রাদেশিকীকরণের দাবিতে ফের বিক্ষোভে MIGAHTA

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রাদেশিকীকরণের দাবিতে ফের আন্দোলনের পথে নামলেন মিজোরাম গভর্নমেন্ট অ্যাডহক এইডেড হাইস্কুল টিচার্স অ্যাসোসিয়েশন (MIGAHTA)-এর সদস্যরা। বুধবার সকাল ১০টা থেকে আইজলের ভানাপা হলের প্রবেশদ্বারে সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সহ-সভাপতি আর রেমলালনঘাকার নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন এফ ভানলালচুয়াঙ্গা। বিক্ষোভে অংশ…

Read More

তিন মাসের শিশুকে বুকে আগলে রেখেই মৃত্যু মায়ের, দুর্ঘটনায় এক পরিবারের ৫ জনের মৃত্যু

২৯ জুলাই : হিমাচল প্রদেশের চাম্বা জেলায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। তিন মাসের অসুস্থ শিশুর চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মৃত মায়ের বুকে জড়িয়ে থাকা রক্তাক্ত শিশুর নিথর দেহ উদ্ধার হওয়ার দৃশ্য উপস্থিত সকলকে স্তব্ধ করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর…

Read More

বন্যায় মৃতদের ক্ষেত্রে পোস্টমর্টেম বাধ্যতামূলক নয়, মানবিক সিদ্ধান্ত হিমন্তর, মৃত বেড়ে ৭৫

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উজান অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন জেলার জেলা কমিশনাররা।বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বন্যাজনিত কারণে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আর বাধ্যতামূলকভাবে পোস্টমর্টেম করা হবে না। শোকাহত পরিবারের…

Read More

রাইমোনা জাতীয় উদ্যানে বন দফতরের গুলিচালনা, নিহত ১; অবৈধ কাঠ পাচার রুখতে অভিযানের দাবি

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : কোকরাঝাড় জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী রাইমোনা জাতীয় উদ্যানে বন দফতরের গুলিচালনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় ফুংখা বসুমতারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি কচুগাঁও বন বিভাগের আঠিয়াবাড়ি রেঞ্জের ১৩ নম্বর রাইট এলাকায় ঘটেছে। বন দফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বনরক্ষীদের একটি দল নিয়মিত টহল ও দায়িত্ব পালনের…

Read More

মেডিক্যাল রোড বেহাল : প্রতিবাদে অভিনব কর্মসূচি, নির্বাহী প্রকৌশলীর নামে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শিলচর মেডিক্যাল রোডের মেহেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে বুধবার অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদের অংশ হিসেবে তাঁরা নির্বাহী প্রকৌশলীর নামে একটি প্রতীকী কাঠামো তৈরি করে সেখানে ফুল ও গামছা অর্পণ করে প্রতীকী ‘শ্রদ্ধাঞ্জলি’ নিবেদন করেন। প্রতিবাদকারীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের…

Read More

কুপিয়ে হত্যা : যাবজ্জীবন কারাদণ্ড স্বামী-স্ত্রীর

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ২৯ জুলাই : শ্রীভূমির রাতাবাড়ি থানার অন্তর্গত ভেয়াইরডালা গ্রামে প্রায় এক দশক আগে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করেছে শ্রীভূমি জেলা আদালত। মামলার দুই অভিযুক্ত সুফিয়ান উদ্দিন এবং তার স্ত্রী আমিনা বেগম ওরফে হাসিনা বেগমকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন শ্রীভূমির জেলা ও দায়রা বিচারক আবু সুফিয়ান…

Read More

মাওবাদীদের পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা গ্রেপ্তার

২৯ জুলাই : ঝাড়খণ্ডে গ্রেপ্তার মাওবাদীদের প্রবীণ নেতা মিসির বেসরা। পুলিশ জানিয়েছে, ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার মানিয়াডিহি থেকে মঙ্গলবার মিসিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে আরও দুই মাওবাদী নেতাকে। মিসিরের আদি বাড়ি ঝাড়খণ্ডের গিরিডি জেলার হারলাডিহিতে। ঝাড়খণ্ড পুলিশের একটি সূত্রের দাবি, মাওবাদীদের সংগঠনের শীর্ষস্তরের নেতা ও তাদের পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য…

Read More

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযান, গাঁজা ও কফ সিরাপ উদ্ধার

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল ডিউটির সময় শ্রীমন্তপুর সীমান্ত সড়কের ইউএনসি নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০.৮০০ কেজি শুকনো গাঁজা এবং ৫০ বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কোনও দাবিদার না পাওয়ায়…

Read More

নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ব্যবস্থাপনায় কড়া নির্দেশিকা জারি করল শিলচর পুর নিগম

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : নির্মাণ ও ধ্বংসাবশেষ (সিঅ্যান্ডডি) বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ কঠোরভাবে কার্যকর করতে জনসাধারণের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করেছে শিলচর পুর নিগম। নিগমের আওতাধীন এলাকার সমস্ত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং নির্মাণ সংস্থাকে এই বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পুর নিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাত, নালা কিংবা খোলা জায়গায়…

Read More