Headlines

গাড়িতেই মস্তিষ্ক রক্তকরণ, অকালে প্রয়াত শিক্ষক সৌরভ কৈরি

বরাক তরঙ্গ, ১ আগস্ট : হৃদয়বিদারক ঘটনা। গাড়িতেই মস্তিষ্ক রক্তক্ষরণে প্রাণ হারিয়েছেন তরুণ শিক্ষক। সোনাবাড়িঘাট ময়ীনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের হিন্দি শিক্ষক সৌরভ কৈরির মস্তিষ্ক রক্তক্ষণ ঘটলে অকালেই পরপারে পাড়ি দেন। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। শুক্রবার রাত দু’টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রেখে গেছেন স্ত্রী, দুই…

Read More

সন্দেহজনকভাবে ২টি গরুসহ ম্যাজিক ট্রাক আটক, চালক পুলিশি হেফাজতে

বরাক তরঙ্গ, ১ আগস্ট : হাইলাকান্দি জেলার সরসপুর পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাঁদপুর জিতারপাড় এলাকায় শুক্রবার গভীর রাতে সন্দেহজনকভাবে ২টি গরু বোঝাই একটি ম্যাজিক ট্রাক আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাকটির চালক গরু পরিবহনের বৈধ নথি বা সন্তোষজনক কোনও ব্যাখ্যা দিতে না পারায় তাঁদের সন্দেহ হয়।এরপর স্থানীয়রা সরসপুর পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে…

Read More

মিজোরামে ৫৮ কোটির মাদক সহ হাইলাকান্দির দুই যুবক গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ১ আগস্ট : মিজোরামের সাইতুয়াল জেলা পুলিশের বড়সড় মাদকবিরোধী অভিযানে ৭২.৫১৫ কেজি মেথামফেটামিন উদ্ধার হয়েছে। এই ঘটনায় অসমের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৮টা ২০ মিনিটে কুয়ালমাওইয়ের কেইফাং এলাকায় মণিপুর থেকে অসমের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সন্দেহের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি চালিয়ে ৭২.৫১৫ কেজি মেথামফেটামিন…

Read More

‘বয়স মাত্র ১৫ বছর, বাজে কথা বলে ফেলেছি’, যন্তর মন্তরে মোদিকে গালাগাল করে ক্ষমাপ্রার্থনা তরুণীর!

১ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে জিরো এফআইআর। সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। একটি ভিডিওয় অভিযুক্ত তরুণী জানিয়েছেন, গোটা দেশের কাছে তিনি ক্ষমাপ্রার্থী। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওয় তাঁকে হাতজোড় করে বলতে শোনা গিয়েছে, ”আমি ওদের দ্বারা (আন্দোলনকারী) প্রভাবিত হয়ে পড়েছিলাম।…

Read More

বন্যার্তদের পাশে দাঁড়ালো আসুর কাছাড় জেলা সংস্থা

বরাক তরঙ্গ, ১ আগস্ট : অসমের শিবসাগর, চরাইদেও ও যোরহাট জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সারা কাছাড় জেলা ছাত্র সংস্থা। সংস্থার উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের জন্য ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ ত্রাণ সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যায় বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন…

Read More

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকা

১ আগস্ট : মধ্যপ্রাচ্য সংকটের আবহে দেশের রেস্তোরাঁ, হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির জন্য এলপিজি (LPG price reduction) গ্যাস সিলিন্ডারের দামে বড় স্বস্তি মিলল। কেন্দ্র সরকারের পক্ষ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২০০ টাকারও বেশি কমানো হয়েছে। শনিবার থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।

Read More

বিশ্বকাপ বিক্রির প্রস্তাব ঘিরে বিতর্ক, ফিফা সভাপতির পদত্যাগ দাবি বার্নহ্যামের

১ আগস্ট : বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে ফিফাকে ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষাপটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। প্রস্তাবটি প্রকাশ্যে আসার পর ইউরোপীয় ফুটবল সংস্থা (উয়েফা), উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা (কনকাকাফ) এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)…

Read More

শিলচরে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ আজ, মানবতার ডাকে এগিয়ে আসার আহ্বান শিল্পীদের

বরাক তরঙ্গ, ১ আগস্ট : আসামের শিবসাগর জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় আজ (শনিবার) বিকেল ৪টায় শিলচরের গোলদিঘী মলের সামনে এক বিশেষ অর্থ সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক এই উদ্যোগে শহরের সঙ্গীত শিল্পী ও বিভিন্ন সামাজিক সংস্থা যৌথভাবে অংশগ্রহণ করবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে ত্রাণের জন্য আর্থিক…

Read More

ইরানের স্থল অবরোধে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইজরায়েলের

১ আগস্ট : ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে সম্ভাব্য স্থল অবরোধের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইজরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে নতুন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। শনিবার (১ আগস্ট) প্রকাশিত ওই…

Read More

স্বাধীনতা দিবসকে ঘিরে পাথারকান্দিতে জোর প্রস্তুতি, প্রশাসনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ৩১ জুলাই : আসন্ন ৮০তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে পাথারকান্দি সমজেলা প্রশাসন। জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রেখে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দেশপ্রেম, ঐক্য ও নাগরিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শুক্রবার এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত…

Read More