মিজোরামে ৫৮ কোটির মাদক সহ হাইলাকান্দির দুই যুবক গ্রেপ্তার

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : মিজোরামের সাইতুয়াল জেলা পুলিশের বড়সড় মাদকবিরোধী অভিযানে ৭২.৫১৫ কেজি মেথামফেটামিন উদ্ধার হয়েছে। এই ঘটনায় অসমের হাইলাকান্দি জেলার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল প্রায় ৮টা ২০ মিনিটে কুয়ালমাওইয়ের কেইফাং এলাকায় মণিপুর থেকে অসমের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সন্দেহের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি চালিয়ে ৭২.৫১৫ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ কোটি ১ লক্ষ ১২ হাজার টাকা।

ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত হলেন কাইদুল ইসলাম লস্কর (২১) এবং রফিক উদ্দিন বড়ভূইয়া (৩২)। দু’জনেই অসমের হাইলাকান্দি জেলার পাকুয়াপুঞ্জি ভাইবন্তি এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি এবং দু’টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাইতুয়াল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *