বন্যার্তদের পাশে দাঁড়ালো আসুর কাছাড় জেলা সংস্থা

Spread the news

বরাক তরঙ্গ, ১ আগস্ট : অসমের শিবসাগর, চরাইদেও ও যোরহাট জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সারা কাছাড় জেলা ছাত্র সংস্থা। সংস্থার উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের জন্য ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিশেষ ত্রাণ সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক বন্যায় বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। তাই স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সারা কাছাড় জেলা ছাত্র সংস্থার পক্ষে কৃষ্ণমোহন সিংহ জানিয়েছে, সংগৃহীত ত্রাণসামগ্রী শিবসাগর, চরাইদেও ও যোরহাট জেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। মানবিক এই উদ্যোগের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা কিছুটা হলেও লাঘব করার আশা প্রকাশ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *