Headlines

ধোয়ারবন্দ ও আইরংমারা বাজারে হাইমাস্ট ফ্লাড লাইটের উদ্বোধন

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ৬ আগস্ট : ধলাই বিধানসভা এলাকার ধোয়ারবন্দ ও আইরংমারা বাজারে দু’টি আধুনিক হাইমাস্ট ফ্লাড লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারির তাঁর তহবিলের অর্থায়নে নির্মিত এই প্রকল্পের উদ্বোধন করেন ধলাইয়ের বিধায়ক অমিয়কান্তি দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবী, ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।…

Read More

শিক্ষার্থীদের আত্মনির্ভরতা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার আহ্বান আমিনুর রশিদের

নিলামবাজার কলেজে ‘নিজুত মইনা’ ও ‘নিজুত বাবু’ প্রপত্র বিতরণ মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অসম সরকারের শিক্ষার্থীকল্যাণমূলক প্রকল্প ‘নিজুত মইনা’ ও ‘নিজুত বাবু’ কর্মসূচি উপলক্ষে বৃহস্পতিবার নিলামবাজার কলেজে উৎসবমুখর পরিবেশে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা, আত্মনির্ভর করে তোলা এবং ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা…

Read More

শ্রীভূমিতে জাতীয় স্তরের বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান গড়ার দাবি, রাজ্যসভায় সরব কণাদ

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : বরাক উপত্যকার শ্রীভূমি জেলায় একটি জাতীয় স্তরের বিজ্ঞান ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপনের দাবি রাজ্যসভায় উত্থাপন করেছেন সাংসদ কণাদ পুরকায়স্থ। বৃহস্পতিবার সংসদের অধিবেশনে তিনি বিষয়টি তুলে ধরে শ্রীভূমিতে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।সাংসদ কণাদ পুরকায়স্থ বলেন, দক্ষিণ আসামের বরাক উপত্যকার শ্রীভূমি অঞ্চল সমৃদ্ধ জীববৈচিত্র্য, বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং…

Read More

গুয়াহাটিতে এসইউসিআই-র জনসভা, শিবদাস ঘোষের ৫১তম স্মরণ দিবস পালন

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির অসম রাজ্য কমিটির উদ্যোগে বুধবার গুয়াহাটির জেলা গ্রন্থাগার ভবনে পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট মার্কসবাদী চিন্তাবিদ শিবদাস ঘোষের ৫১তম স্মরণ দিবস উপলক্ষে এক জনসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির পলিটব্যুরো সদস্য কান্তিময় দেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য অমিতাভ…

Read More

ডুরান্ড কাপে ঘুরে দাঁড়াল বডোল্যান্ড এফসি

বরাক তরঙ্গ, ৬ আগস্ট: ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপের গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিল বডোল্যান্ড এফসি। বৃহস্পতিবার ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা এফসিআই-কে ৩-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে জয়ের খাতা খুলেছে। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারের পর এই জয় বডোল্যান্ড শিবিরে নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছে। ম্যাচের ৫৭ মিনিটে নারজারির…

Read More

রাধামাধব কলেজে ‘নিযুত ময়না ও ‘নিযুত বাবু’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অসম সরকারের উচ্চশিক্ষা-ভিত্তিক কল্যাণমূলক প্রকল্প ‘মুখ্যমন্ত্রী নিযুত ময়না’ এবং ‘মুখ্যমন্ত্রী নিযুত বাবু’-র আবেদনপত্র বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার শিলচরের রাধামাধব কলেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন গুয়াহাটির পাঞ্জাবাড়িস্থিত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত রাজ্যস্তরের কেন্দ্রীয় অনুষ্ঠান কলেজের অডিটোরিয়ামে সরাসরি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি লক্ষ্য…

Read More

ভুরাগাঁওয়ে পুলিশের জালে চার জুয়াড়ি

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।বরাক তরঙ্গ, ৬ আগস্ট : মরিগাঁও জেলার ভুরাগাঁওয়ে জুয়াড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রের খবর ভিত্তিতে বুধবার রাতে ভুরাগাঁও থানার অন্তর্গত বালিপাড়ার জংগলে জুয়াড়ির বিরুদ্ধে অভিযান চালায়। এই অভিযানে গ্রেফতার হওয়া চার কুখ্যাত জুয়াড়ির নাম আজিজুল হক, হোসেন আহমদ, আব্দুল মোবারক ও আমির হোসেন বলে শনাক্ত…

Read More

সোনাইয়ে ফাইনালে কেজিএন উত্তর কৃষ্ণপুর

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয় দল হিসেবে স্থান করে নেয় কেজিএন উত্তরকৃষ্ণপুর। বৃহস্পতিবার সোনাই এনজি স্কুলের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে স্বাধীন বাজার জিপিকে পরাজিত করে ফাইনালে উঠেছে উত্তর কৃষ্ণপুর। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। বিজয়ী…

Read More

শ্রীভূমিতে আসাম রাইফেলসের বড় সাফল্য, ১.৬৫ কোটি মূল্যের পোস্ত বীজ উদ্ধার

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য অর্জন করেছে আসাম রাইফেলস। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)-এর সঙ্গে যৌথভাবে শ্রীভূমি জেলার বদরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পোস্ত বীজ উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন মোট প্রায় ১১,১৩০ কেজি পোস্ত বীজ বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া এই চালানের আনুমানিক…

Read More

লন্ডনে বানত্রাণের জন্য তহবিল সংগ্রহ, অভিনেত্রী মেঘরঞ্জনীকে ঘিরে বিতর্ক; মুখ্যমন্ত্রীর অসন্তোষ

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে লন্ডনের রাস্তায় কথক নৃত্য পরিবেশন এবং ড. ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষে মানুষের জন্য’ গেয়ে বন্যাদুর্গতদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়ায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেঘরঞ্জনী মেধিকে ঘিরে রাজ্যজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মেঘরঞ্জনী, তাঁর অভিনেতা স্বামী নীল দাস এবং ছাত্রী ইন্দ্রাণী লন্ডনে এই কর্মসূচি পালন…

Read More