সোনাইয়ে ফাইনালে কেজিএন উত্তর কৃষ্ণপুর

Spread the news

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : সোনাইয়ে বাসারত আলি লস্কর ও সুরজ আলি মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দ্বিতীয় দল হিসেবে স্থান করে নেয় কেজিএন উত্তরকৃষ্ণপুর। বৃহস্পতিবার সোনাই এনজি স্কুলের মাঠে দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে স্বাধীন বাজার জিপিকে পরাজিত করে ফাইনালে উঠেছে উত্তর কৃষ্ণপুর। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

বিজয়ী দলের খেলোয়াড় ফুইয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন জাহিদ লস্কর।
সেরা লিংকম্যান পুরস্কার অর্জন করেন পাউদুন রাংমাই। এই পুরস্কার প্রদান করেন সামসুল আলম বড়ভূইয়া।

অন্যদিকে, প্রমিসিং প্লেয়ার পুরস্কার পান স্বাধীন বাজার জিপির রাজাক আলি। ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন শামিম আহমেদ বড়ভূইয়া, প্রবীণ বর্মন, কামরুজ্জামান লস্কর এবং রাজীব আহমদ লস্কর।

আগামী ১০ আগস্ট হবে ফাইনাল ম্যাচ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে উত্তরকৃষ্ণপুর এবং রামনগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *