Headlines

জগন্নাথ সিং কলেজে ভারতীয় শিক্ষণ মণ্ডল দ্বারা ব্যাস পূজা আয়োজিত

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ভারতীয় শিক্ষণ মন্ডল কাছাড় জেলা সমিতি দক্ষিণ আসাম প্রান্ত ও জগন্নাথ সিং কলেজ উধারবন্দ এর যৌথ উদ্যোগে শুক্রবার গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ দেব। স্বাগত ভাষণ রাখেন কলেজের অধ্যক্ষ সমরেন্দ্র সিংহ। প্রাস্তাবিক ভাষণ রাখেন কলেজের ইংরেজি বিভাগের…

Read More

বলেরোর ধাক্কায় স্কুটিতে থাকা মা ও মেয়ের মৃত্যু

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : ভয়াবহ দুর্ঘটনা! ডিমোরিয়ার লালমাটি জাতীয় সড়কে দ্রুতগতির একটি বোলেরোর ধাক্কায় প্রাণ হারালেন মা ও তাঁর পাঁচ বছরের কন্যা। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। জানা গেছে, গুয়াহাটি থেকে উজানের দিকে যাওয়া AS 09J 4494 নম্বরের একটি বোলেরো একই দিকে চলা AS 01GU 8951 নম্বরের একটি স্কুটিকে সজোরে…

Read More

অসম-মণিপুর সীমান্তে পণ্যবাহী লরির দীর্ঘ সারি, পচে নষ্ট হচ্ছে খাদ্যসামগ্রী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মণিপুরের চলমান অশান্তির প্রভাব পড়েছে অসম-মণিপুর সীমান্তে। সীমান্তবর্তী জিরিঘাট এলাকায় শতাধিক পণ্যবাহী লরি দিনের পর দিন আটকে থাকায় বিপাকে পড়েছেন চালক-খালাসিরা। দীর্ঘ সময় ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় বহু খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে। জানা গেছে, ফুলেরতল থেকে মণিপুরের জিরিবাম হয়ে ইম্ফলগামী পণ্যবাহী লরিগুলি সীমান্তে আটকে রয়েছে। চালকদের অভিযোগ,…

Read More

শিলচরে এসআরডি শিক্ষকদের বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার অসম রাজ্য প্রাথমিক শিক্ষা সম্মিলনীর কাছাড় জেলা কমিটির উদ্যোগে জেলা এলিমেন্টারি এডুকেশন অফিসের সামনে বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা বেতন সংক্রান্ত সরকারি নির্দেশিকা বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হন। প্রতিবাদকারীদের অভিযোগ, বেতন প্রদানের ক্ষেত্রে ‘এসএনডি…

Read More

সভায় উত্তেজনা, জনতা-পুলিশ সংঘর্ষে আহত একাধিক

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মেঘালয়ের সাউথ ওয়েস্ট খাসি হিলস জেলার ফ্লাংদিলোইন গ্রামে শুক্রবার হিমা ল্যাংরিনের সিয়েম নাংতেই সিং সিয়েমিয়ং আহ্বান করা সাধারণ সভা (ডরবার হিমা) ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন সাধারণ মানুষ এবং একাধিক পুলিশকর্মী আহত হন।জানা গেছে, হিমার প্রশাসনিক কার্যক্রম,…

Read More

জেলা কমিশনার দেবাশিস শর্মার স্বেচ্ছাবসর নেওয়ার জল্পনা, সমাজসেবায় আরও সক্রিয় হওয়ার ইঙ্গিত

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : প্রশাসনিক দক্ষতা ও সমাজসেবামূলক কাজের জন্য পরিচিত বর্তমান নগাঁও জেলার জেলা কমিশনার দেবাশিস শর্মা স্বেচ্ছায় অবসর (ভলান্টারি রিটায়ারমেন্ট) নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, স্বেচ্ছাবসর গ্রহণের উদ্দেশ্যে তিনি আগামীকাল রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র পাঠাবেন। যদিও এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর প্রতিক্রিয়া…

Read More

ড্রেন বন্ধ থাকায় জমাজলে নাজেহাল কুরকুরি, বিপাকে সাধারণ মানুষ

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : কালাইন ব্লকের অধীন কুরকুরি গ্রাম পঞ্চায়েতের কুরকুরি ১ম খণ্ড এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন বন্ধ থাকায় তীব্র জমাজলে সৃষ্টি হয়েছে। ফলে বর্ষাকালে রাস্তায় হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান জল জমে থাকছে। টানা বৃষ্টিতে বহু বাড়িঘরও জলমগ্ন হয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পড়ুয়া, বয়স্ক ও শয্যাশায়ী রোগীরা। স্থানীয়দের অভিযোগ, এলাকার…

Read More

অসুস্থ স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ, কাঠগড়ায় কৃষি বিভাগের কর্মী

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : নগাঁও জেলায় এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে নিজের অসুস্থ স্ত্রীকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত রজত বরা কৃষি বিভাগের কর্মী বলে জানা গেছে।পরিবারের অভিযোগ, কিডনি রোগে আক্রান্ত ওই মহিলাকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। শেষ পর্যন্ত তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে মৃতার পরিবার। ঘটনার জেরে…

Read More

ইউকেএনএ (মার)-এর স্বঘোষিত আর্মি চিফ আরসি সিংসন গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মণিপুরের চুরাচাঁদপুর জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউকেএনএ (মার)-এর স্বঘোষিত আর্মি চিফ আরসি সিংসন (RC Singson) গ্রেফতার হয়েছেন। ৫ আগস্ট চুরাচাঁদপুর থানার অধীন ওল্ড গেলমল গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, গ্রেফতারের পর আরসি সিংসনের দেওয়া তথ্যের ভিত্তিতে থিংচাওম গ্রামের জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ…

Read More

দিল্লির সাধারণ মেয়ে থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি! আফ্রিকায় ইতিহাস গড়ে ভারতের সর্বোচ্চ আদালতে ডাক পেলেন

৭ আগস্ট : মাত্র সাত বছর বয়সে জীবিকার তাগিদে বাবা-মায়ের হাত ধরে দেশ ছেড়ে আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন এক ছোট্ট বালিকা। দীর্ঘ পাঁচ দশক পর সেই দিল্লির মেয়েটাই বিশ্বজুড়ে ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এক অনন্য ইতিহাস রচনা করলেন। জাম্বিয়ার সুপ্রিম কোর্টের প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম মহিলা বিচারপতি হিসেবে ঐতিহাসিক দায়িত্ব পালনের পর, ভারতের প্রধান বিচারপতি সূর্য…

Read More