ইউকেএনএ (মার)-এর স্বঘোষিত আর্মি চিফ আরসি সিংসন গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Spread the news

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মণিপুরের চুরাচাঁদপুর জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ইউকেএনএ (মার)-এর স্বঘোষিত আর্মি চিফ আরসি সিংসন (RC Singson) গ্রেফতার হয়েছেন। ৫ আগস্ট চুরাচাঁদপুর থানার অধীন ওল্ড গেলমল গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, গ্রেফতারের পর আরসি সিংসনের দেওয়া তথ্যের ভিত্তিতে থিংচাওম গ্রামের জঙ্গল এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি একে-৪৭ রাইফেল ও একটি ম্যাগাজিন, একটি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগাজিন, তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং দু’টি বাওফেং রেডিও সেট।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা ও নেটওয়ার্ক খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *