শিলচরে এসআরডি শিক্ষকদের বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার অসম রাজ্য প্রাথমিক শিক্ষা সম্মিলনীর কাছাড় জেলা কমিটির উদ্যোগে জেলা এলিমেন্টারি এডুকেশন অফিসের সামনে বিক্ষোভ ও ধরনা কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার কয়েক হাজার শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা বেতন সংক্রান্ত সরকারি নির্দেশিকা বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদে সামিল হন।

প্রতিবাদকারীদের অভিযোগ, বেতন প্রদানের ক্ষেত্রে ‘এসএনডি স্পর্শ’ (SND Sparsh) মডিউল বাধ্যতামূলক করার সরকারি সিদ্ধান্ত শিক্ষক-শিক্ষিকাদের জন্য নানা সমস্যার সৃষ্টি করছে। তাই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তারা ধর্না কর্মসূচি পালন করেন।

এদিন আন্দোলনরত এসআরডি শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরে রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও জেলা শিক্ষা আধিকারিকের মাধ্যমে প্রদান করেন। দাবিগুলি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *