রাজস্থানে দুই বোনকে আত্মহত্যায় বাধ্য করা দুষ্কৃতীদের আড়ালের চেষ্টা, প্রতিবাদ শিলচরে

বরাক তরঙ্গ, ২৫ মে : রাজস্থানের যোধপুরের দুই বোনের উপর দীর্ঘদিন ধরে চলা যৌন নির্যাতন এবং পরবর্তীতে তাদের আত্মহত্যায় বাধ্য করার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের বিজেপি সরকার আড়াল করছে—এই অভিযোগ তুলে আজ শিলচরের শহিদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক জোরালো বিক্ষোভ প্রদর্শন করা হয়। নারী সংগঠন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস…

Read More

কাটাখাল-দার্বি-বড়জালেঙ্গা সড়কের বেহাল, স্থায়ী সমাধানের দাবি

বরাক তরঙ্গ, ২৫ মে : কাটাখাল-দার্বি-বড়জালেঙ্গা সড়কের বেহাল অবস্থার স্থায়ী সমাধানের দাবিতে সরব হলেন এলাকার বাসিন্দারা। দার্বি চা-বাগানের গঞ্জু হাজামের বাড়ি থেকে অনুজ পানিকার বাড়ি পর্যন্ত সড়কের অংশের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট বাড়ানো এবং ক্ষেতের জল নিষ্কাশনের দাবিতে সোমবার পিডাব্লিউআরডি বিভাগের সোনাই-ধলাই ডিভিশনের কার্যনির্বাহী প্রকৌশলীর কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর…

Read More

আসাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জাটিঙ্গায় বিরল উদ্ভিদের সন্ধান মিলল

আসাম-আন্দামান জীববৈচিত্র্য সংযোগের নতুন তথ্য বরাক তরঙ্গ, ২৫ মে : ডিমা হাসাও জেলায় এক বিরল ফুলগাছের সন্ধান পাওয়া গেছে। এই বিরল প্রজাতির উদ্ভিদটির নাম হেলিওট্রোপিয়াম ওভাটাম। হেলিওট্রোপিয়াসি পরিবারের অন্তর্গত এই উদ্ভিদটি ডিমা হাসাও জেলার জাটিঙ্গা পার্বত্য এলাকায় গবেষকদের ফিল্ড ওয়ার্কের সময় শনাক্ত করা হয়। গবেষণাটি যৌথ ভাবে পরিচালনা করেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক কঙ্কন কুমার দাস…

Read More

মাঝখানে থমকে গেল রোপওয়ে, আটকে গেলেন ৩০০ পর্যটক

২৫ মে : মাঝখানে আটকে পড়লেন ৩০০ পর্যটক। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর কাশ্মীরের গুলমার্গে গন্ডোলা পরিষেবা ব্যাহত হওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এদিকে শুরু হয়েছে উদ্ধারকাজ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের এই প্রান্তে অত্যন্ত জনপ্রিয় এই গন্ডোলা রাইড। যা আদপে রোপওয়ে পরিষেবাই। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এই রাইডে চড়তে ভালোবাসেন পর্যটকরা।…

Read More

বিরোধী দলনেতার নাম ঘোষণা কংগ্রেসের

বরাক তরঙ্গ, ২৫ মে : জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেস ঘোষণা করল বিরোধী দলনেতার নাম। বীরসিং-জারুয়ার বিধায়ক ওয়াজেদ আলি চৌধুরীকে কংগ্রেসের বিধায়ক দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের বিধায়ক দলের উপ-দলনেতা হবেন নাওবৈচা কেন্দ্রের বিধায়ক ডাঃ জয়প্রকাশ দাস। উল্লেখ্য, নাওবৈচা কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ডাঃ জয়প্রকাশ দাস। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল…

Read More

মূল্যবৃদ্ধি : অখিল-পীযূষের মধ্যে বাকবিতণ্ডার

বরাক তরঙ্গ, ২৫ মে : আজ অসম বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন। অধিবেশনে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিধায়ক অখিল গগৈ এবং পীযূষ হাজরিকার মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। দেশে মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকার বক্তব্যকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা।সদনের মেঝেতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, “অধ্যক্ষ মহোদয়, ইজরায়েল-আমেরিকা ও ইরানের…

Read More

ট্রাকের ধাক্কায় নিহত স্কুল পড়ুয়া

বরাক তরঙ্গ, ২৫ মে : তেজপুরের ডেকারগাঁও এলাকায় ১৫ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল নবম শ্রেণির এক ছাত্র। ট্রাকের ধাক্কায় নিহত ওই ছাত্রের নাম রঞ্জন মিলি বলে জানা গেছে। তিনি গহপুরের লোহিতমুখ এলাকার বাসিন্দা ছিলেন এবং ডেকারগাঁও হাইস্কুলের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিনের বেলায় জাতীয়…

Read More

নিখোঁজ কিশোরীর দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন!

২৫ মে : ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন! নৃশংস এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায়। শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির থেকে মাত্র ২০০ মিটার দূরে একটি মাঠ থেকে ওই নাবালিকার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই পুলিশের অনুমান। জানা গিয়েছে, শনিবার…

Read More

মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন বেহাল রাস্তা, নিজ উদ্যোগে গর্ত ভরাট তিন যুবকের

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ মে : দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শিলচর মেডিকেল রোডের মেহেরপুর অ্যাপোলো ক্লাব সংলগ্ন রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারী থেকে শুরু করে যানবাহন চালকেরা। বিশেষ করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগী,…

Read More

ভক্তি ও মানবতার মিলন আশ্রমে সিলিং ফ্যান প্রদান করল উপাসনা প্রচার মণ্ডলী

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ২৫ মে : ধর্মীয় চেতনা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ১০৮ প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর উপাসনা প্রচার মণ্ডলী। ভক্তি, মানবতা ও সমাজকল্যাণের আদর্শকে সামনে রেখে দীর্ঘদিন ধরে নানা ইতিবাচক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সংগঠনটি। রবিবার বারইগ্রামস্থিত শ্রীশ্রী গোপাল জিউ ও শ্রীশ্রী রাধা বিনোদ জিউ আশ্রমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে…

Read More