কাছাড়ের কালাইনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ২৫ সদস্যের আঞ্চলিক কমিটি গঠন

Spread the news

শমীন্দ্র পাল, কাটিগড়া
বরাক তরঙ্গ, ২ আগস্ট :
বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সাংগঠনিক পরিধি আরও বিস্তৃত করতে কাছাড়ের কালাইনে কালাইন আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৫ সদস্যের এই কমিটি অনুমোদিত হয়। কমিটির সভাপতি হিসেবে মানস কান্তি চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রবীর দাসকে দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. ইমাদুর রহমান। সভার সূচনায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক উত্তমকুমার সাহা। আলোচনায় সাহিত্য-সংস্কৃতির বিকাশে আঞ্চলিক পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ড. পূর্ণিমা দাস, ড. ইমাদুর রহমান এবং সুব্রত দেব। সহ-সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সোমা এষ ও বাহার উদ্দিন চৌধুরী। সাহিত্য সম্পাদক হিসেবে পঙ্কজ কান্তি মালাকার এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে জুই সূত্রধরকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তৃষা ভট্টাচার্য। কার্যকরী সদস্য হিসেবে অরূপ দাস ও নিরুপম রায়কে মনোনীত করা হয়েছে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কমিটির অবশিষ্ট সদস্যদের নাম পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য প্রাক্তন জেলা সম্পাদক গৌতম প্রসাদ দত্ত, সাংগঠনিক সম্পাদক অনিল পাল, সত্যরঞ্জন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. বিশ্বজিত ভট্টাচার্য, কাটিগড়া আঞ্চলিক কমিটির সহ-সভাপতি প্রদীপ্ত পুরকায়স্থ, সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন মজুমদার, জেলা কমিটির সদস্য রঘুনন্দন শর্মা মজুমদার সহ সংগঠনের বহু সদস্য ও সাহিত্যপ্রেমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *