ডুরাণ্ড কাপে বড় জয় বড়োল্যান্ডের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : ১৩৫তম ডুরাণ্ড কাপে দাপুটে জয় পেল বড়োল্যান্ড এফসি। বৃহস্পতিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অসম ডার্বিতে বড়োল্যান্ড এফসি ৬-০ গোলে হারিয়ে দেয় কার্বি আংলং মর্নিং স্টার এফসিকে। বড়োল্যান্ডের হয়ে দুরন্ত হ্যাটট্রিক করেন হলিচরণ নার্জারি।

তিনি ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৮ মিনিটে দ্বিতীয় গোল এবং সংযুক্ত সময়ের তৃতীয় মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। কৌশিক দৈমারি করেন জোড়া গোল—৫১ ও ৮৪ মিনিটে। ৮৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান গুগুমসার গয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *