মাতৃভূমি ফুটবলে জয়ী সপ্তগ্রাম, জোড়া গোল রেমকুংগের

Spread the news

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট: ধলাইয়ে জমে উঠেছে মাতৃভূমি কাপ ফুটবল ২০২৬। বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে লকেল এফসি সপ্তগ্রাম। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচে দিদারখুশ জিপি দলকে ৪-২ গোলে পরাজিত করে পরবর্তী রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে তারা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় লকেল এফসি সপ্তগ্রাম। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের ২৬ ও ৩২ মিনিটে দলের হয়ে পরপর দুটি গোল করেন স্ট্রাইকার রেমকুংগ। দিদারখুশ জিপির হয়ে ৩০ মিনিটে একটি গোল শোধ করেন জর্জ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লকেল এফসি সপ্তগ্রাম। ৪৩ মিনিটে স্যামুয়েট এবং ৪৯ মিনিটে জুম গোল করে দলের জয় কার্যত নিশ্চিত করেন। যদিও ৫০ মিনিটে দিদারখুশ জিপির হয়ে জসুয়া দ্বিতীয় গোলটি করেন, শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন লকেল এফসি সপ্তগ্রামের স্যামুয়েট। আমন্ত্রিত অতিথি আক্তার হোসেন লস্কর ও সুদীপ বিশ্বাস তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন।
ম্যাচ পরিচালনা করেন শামিম আহমেদ লস্কর, কমরুজ্জামান লস্কর, প্রবীন বর্মণ ও নুংশিতম্বী সিংহ।

আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিংকু বর্মণ জানান, শুক্রবার ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঝানুখাল এফসি ও আরমান ফার্ণিচার এফসি মোহনখাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *