Headlines

ফোর মার্ডারের নেপথ্যে ইয়াবা, চাঁদা না দেওয়ায় পরিকল্পিত খুনের দাবি পরিবারের

২৪ আগস্ট : রংপুর শহরের একটি তালাবদ্ধ বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার তালাবদ্ধ বাসায় এ ঘটনা ঘটে। পৈশাচিক এই হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছে। পুলিশ বলছে, বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে নিহত…

Read More

আবর্জনার স্তূপ ধসে ২২ জনের মৃত্যু, আহত বহু

২৪ আগস্ট : আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হলো ২২ জনের। গুরুতর জখম বহু। রবিবার পূর্ব আফ্রিকার গিনির রাজধানী কোনাক্রির ঘটনা। শহরের বিভিন্ন এলাকা থেকে আবর্জনা নিয়ে এসে জড়ো করা হতো কোনাক্রির দার এস সালামে। বছরের পর বছর ধরে আবর্জনা জমতে জমতে সেখানে বিশাল উঁচু স্তূপ তৈরি হয়। প্রবল বৃষ্টিতে সেই স্তূপ ধসেই বিপর্যয়…

Read More

ফেসবুক লাইভে গো-মাংস ভক্ষণ ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর ভিএইচপি-র

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলা কমিটি। এফআইআরে উল্লেখ করা হয়েছে, ফয়জ উদ্দিন লস্কর নামে এক ব্যক্তি রবিবার আনুমানিক দুপুর ৩টার দিকে ফেসবুকে লাইভে এসে গো-মাংস ভক্ষণ করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন। অভিযোগ…

Read More

মেদলি শিব মন্দিরে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, ভোলে বোম উৎসবের প্রস্তুতি পরিদর্শন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : রবিবারের ব্যস্ত কর্মসূচির মধ্যেও নিজের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের খোঁজখবর নিতে মেদলি শিব মন্দিরে উপস্থিত হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মন্দিরে পৌঁছে দেবাদিদেব মহাদেবের চরণে প্রণাম জানিয়ে তিনি রাজ্যবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা…

Read More

সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় নাবালিকা উদ্ধার, কালাইনে চাঞ্চল্য

শমীন্দ্র পাল, কাটিগড়াবরাক তরঙ্গ, ২৩ আগস্ট : কাটিগড়ার কালাইন কলেজ রোডে এক নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। জানা গেছে, পাল পদবীর এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে একটি পরিবার প্রায় পাঁচ মাস ধরে বসবাস করে আসছিল। রবিবার বিকেল প্রায় ৫ টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকাকালীন পঞ্চম শ্রেণির ছাত্রী তথা নাবালিকাটি চরম সিদ্ধান্ত…

Read More

ফ্যান-লাইট থেকে টাইলস, মন্ত্রীদের বাংলো মেরামতিতেই এক বছরে ৯২.৩৫ কোটি টাকা খরচ কেন্দ্রের

২৩ আগস্ট : দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীদের সরকারি বাংলো সংস্কার ও মেরামত করতে এক বছরে ৯২.৩৫ কোটি টাকা খরচ করল কেন্দ্রীয় সরকার। ২০১৪-১৫-য় এই কাজের জন্য খরচ হয়েছিল ২৭.৪৭ কোটি টাকা। ১১ বছরে ব্যয় তিন গুণের বেশি বেড়েছে। আরটিআই মারফত এই তথ্য জানতে পেরেছে সংবাদসংস্থা পিটিআই। লুটিয়েন্স দিল্লিতে মন্ত্রীদের বাংলো রক্ষণাবেক্ষণ ও দেখভাল করে কেন্দ্রীয় পূর্ত…

Read More

‘বেগুন ভর্তা’ খাওয়ার পরেই ৯ মাসের শিশু-সহ তিন বোনের রহস্যমৃত্যু, তদন্তে প্রশাসন

২৩ আগস্ট : রহস্যমৃত্যু একই পরিবারের তিন বোনের। তাদের মধ্যে এক জনের বয়স মাত্র ৯ মাস। ‘বেগুন ভর্তা’ খাওয়ার পরেই ওই তিন বোনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মধ্যপ্রদেশের ছাতারপুর এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কী কারণে খাদ্যে বিষক্রিয়া হয়েছে তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এই…

Read More

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে দশ দিনের সংস্কৃত সম্ভাষণ বর্গ সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং সংস্কৃতভারতী, পূর্বোত্তর ভারতের যৌথ উদ্যোগে ১১ থেকে ২২ আগস্ট পর্যন্ত দশ দিনের সংস্কৃত সম্ভাষণ বর্গের আয়োজন করা হয়। শনিবার ছিল এই বর্গের সমাপ্তি অনুষ্ঠান। ভারতীয় জ্ঞান-ঐতিহ্য ও সংস্কৃতির মূল স্বরূপ সংস্কৃত ভাষার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোই ছিল এই বর্গের মূল উদ্দেশ্য।প্রতিদিন বিকেল ৩টা থেকে ৮টা…

Read More

অনুপ্রবেশকারীদের বনভূমি দখলের অভিযোগ, পাথারকান্দিতে বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : পাথারকান্দিতে বনভূমি ও সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল অসম সরকার। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের বার্তা দিয়ে প্রয়োজনে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শনিবার মালুয়া সড়ক সংস্কারের…

Read More

বান্ধবীকে খুশি করতে বাড়িতেই সিঁধ কেটে সোনার অলঙ্কার লুট যুবকের

বরাক তরঙ্গ, ২৩ আগস্ট : যোরহাটে চাঞ্চল্যকর চুরিকাণ্ড। নিজের বাড়িতেই সিঁধ কেটে প্রায় ৫০ লাখ টাকার সোনার অলঙ্কার লুটের অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, এক বান্ধবীকে খুশি করতেই বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটায় যুবকটি। জানা গেছে, ব্যক্তিগত কাজে যুবকের বাবা-মা কয়েক দিনের জন্য বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে নিজের…

Read More