গুয়াহাটিতে দুই মহিলা মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার হেরোইন ও স্মার্টফোন

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : গুয়াহাটিতে দুই মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে বশিষ্ঠা থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে ১৫ গ্রাম হেরোইন ও দু’টি স্মার্টফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া দুই মহিলা হলেন রি-ভোইয়ের থেম মারওয়েটের বাসিন্দা বাসন্তী বাসুমাতারি ওরফে কেতেপ ওরফে বড়ো বুড়ি ওরফে রাভা বুড়ি এবং রাধানগরের মমিনা বেগম ওরফে গেদি ওরফে বাই।
পুলিশের দাবি, আইনগত বিধিনিষেধের সুযোগ নিয়ে অভিযুক্তরা মূলত রাতের সময় মাদক বিক্রির কাজ চালাতেন।

খানাপাড়ার ISBT সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। সেই অভিযানে দুই অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৫ গ্রাম হেরোইন ও দু’টি স্মার্টফোন।
ঘটনার তদন্ত শুরু করেছে বাসিষ্ঠা থানার পুলিশ। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *