বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : গোয়ালপাড়া জেলার অসম-মেঘালয় সীমান্তবর্তী দামরায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত ব্যবসায়ী সায়েদ আলির মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH) তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় দামরায় গুলিচালনার ঘটনা ঘটে। সায়েদ আলি নামে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। ঘটনায় তিনি গুরুতর আহত হন।
সায়েদ আলির বাড়ি বরপেটার বাঘমারা চরে। ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সায়েদ আলির এক ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিচালনার প্রকৃত কারণ এবং ঘটনার পেছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।



