সুতারকান্দি বিএসএফ ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে রক্ষা বন্ধন উদযাপন খুশি স্মৃতি সংস্থা’র

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : পবিত্র রক্ষা বন্ধন উপলক্ষে শুক্রবার শ্রীভূমি জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের সুতারকান্দি বিএসএফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিএসএফ জওয়ানদের সঙ্গে সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এই বিশেষ আয়োজন করা হয়। শ্রীভূমির অগ্রণী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খুশি স্মৃতি সংস্থা’র সদস্যরা বিএসএফ জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় রীতিনীতি মেনে প্রদীপ প্রজ্বলন করে জওয়ানদের বরণ করা হয়। এরপর বিজয় তিলক পরিয়ে ফুল ছিটিয়ে তাঁদের হাতে রাখি পরিয়ে দেন সংস্থার সদস্যরা।

অনুষ্ঠানে কোম্পানি কমান্ডার উমেশ কুমারকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। খুশি স্মৃতি সংস্থার পক্ষ থেকে অমৃত লাল বণিকের নেতৃত্বে সৌমিত্র পাল, অসিত দত্ত, মানবেন্দ্র ভট্টাচার্য, অরূপ রায়-সহ অন্যান্য সদস্যরা রক্ষা বন্ধনের স্মারক তুলে দেন।
রক্ষা বন্ধন উপলক্ষে সংস্থার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। তাঁদের পরিবেশনা অনুষ্ঠানে এক মনোরম সাংস্কৃতিক আবহ তৈরি করে। বিএসএফ জওয়ান ও সংস্থার সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে অনুষ্ঠানের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *