কামজঙে দুই কুকি গ্রামরক্ষীকে গ্রেফতার, নিন্দা ইস্টার্ন কুকি চিফস অ্যাসোসিয়েশনের

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : মণিপুরের কামজং জেলার চাসাদে দুই কুকি গ্রামরক্ষীকে ১১ নম্বর আসাম রাইফেলসের বিরুদ্ধে গ্রেফতারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইস্টার্ন কুকি চিফস অ্যাসোসিয়েশন (ইকেসিএ)। সংগঠনটির বক্তব্য, এই পদক্ষেপ অন্যায় ও অসংবেদনশীল। ইকেসিএ-র দাবি, গত ৯ ও ১০ অক্টোবর আইআরবি এবং এনএসসিএন-আইএমের অভিযানে দুই গ্রামবাসীর কথিত মৃত্যুর ঘটনায় যখন চাসাদ…

Read More

শিলচরে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে সুরময় আগমনী অনুষ্ঠান

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শারদোৎসবকে সামনে রেখে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ আগমনী সাংস্কৃতিক অনুষ্ঠান। গত রবিবার সন্ধ্যা ৬টা থেকে অম্বিকাপট্টিতে সংস্থার প্রার্থনাগৃহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আগমনী সঙ্গীতের সুরে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। সুরলোক সাংস্কৃতিক সংস্থা ও কিঞ্জল সাংস্কৃতিক সংস্থার শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি বিশেষ মাত্রা লাভ করে।…

Read More

উমরাহ করতে গিয়ে বিপর্যয়, রিয়াধে মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় IT কর্মীর, ICU-তে স্ত্রী-তিন সন্তান

১২ অক্টোবর : উমরাহ করতে সপরিবার মদিনা যাচ্ছিলেন। তার আগেই শনিবার রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হলো হায়দরাবাদের তথ্যপ্রযুক্তি কর্মী মহম্মদ ইউসুফের (৪৬)। গুরুতর জখম তাঁর স্ত্রী ও তিন সন্তান। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউসুফের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতীয় দূতাবাস। কয়েক দিন ধরেই সৌদি আরবে একের পর এক…

Read More

সৌদি আরব-ইয়েমেন সংলাপে সহায়তার প্রস্তাব ইরানের, সামরিক পদক্ষেপের বিরোধিতা আরাগচির

১২ অক্টোবর : সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু করে রাজনৈতিক সমাধানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, রাজনৈতিক সমাধানের পথ এড়িয়ে সামরিক পদক্ষেপের ওপর নির্ভর করলে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সল বিন ফারহান আল সৌদের সঙ্গে…

Read More

প্রাগ নিউজ ও NE News TV-র সাংবাদিক শমীন্দ্র পালকে ‘সংবাদরত্ন’ রাজ্য ভিত্তিক সম্মাননা’ প্রদান

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : প্রাগ নিউজ ও NE News TV-র সাংবাদিক শমীন্দ্র পালকে দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের পক্ষ থেকে ‘সংবাদরত্ন’ রাজ্য সম্মাননা প্রদান করা হয়েছে। গুয়াহাটি ও যোরহাট থেকে একযোগে প্রকাশিত দৈনিক ‘স্বজাতি’ সংবাদপত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার নগাঁও শহরের একটি অভিজাত হোটেলের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননায় সম্মানিত করা হয়। নগাঁওয়ে দৈনিক ‘স্বজাতি’…

Read More

রিয়াদের পর দাম্মাম বিমানবন্দরে হামলার লক্ষ্যবস্তু, ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের

১২ অক্টোবর : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর রবিবার সন্ধ্যায় হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। একই সময়ে পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জিএসিএ জানিয়েছে, বিমানবন্দরে হামলার পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণ এবং বিভিন্ন স্থাপনার…

Read More

গীতার্থ  পাঠক প্রেস কাউন্সিলের সদস্য  মনোনীত হওয়ায় বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার অভিনন্দন।

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১১ অক্টোবর:’গুয়াহাটির  প্রবীণ সাংবাদিক গীতার্থ পাঠক প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য  মনোনীত হওয়ায় বরাক উপত্যকা সাংবাদিক সংস্থা তাঁকে  অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। জার্নালিস্টস ইউনিয়ন অব আসামের এফিলিয়েটেড বডি বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি ডঃ হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে  সন্তোষ প্রকাশ করে বলেন  যে  আসাম থেকে  পাঠক প্রেস কাউন্সিলের সদস্য  মনোনীত…

Read More

দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় রংপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ১১ অক্টোবর: আসন্ন দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃহত্তর রংপুরের বাসিন্দারা। সদ্যসমাপ্ত শিলচর পুরনিগম নির্বাচনের প্রচারে এসে দুর্গাপুজোর সময় শিলচরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সর্বাধিক ভোটে জয়ী ওয়ার্ডে প্রথমবার পা রাখার আশ্বাসও দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতিকে ঘিরেই এখন প্রত্যাশা বাড়ছে পুরনিগমের ৫ নম্বর…

Read More

মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষায় বাজারিছড়া পুলিশের সচেতনতা সভা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : মাদকাসক্তির ভয়াবহ ছোবলে ক্রমশ বিপন্ন হচ্ছে সমাজের সুস্থ স্বাভাবিক পরিবেশ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নেশার প্রবণতা রুখতে প্রয়োজন সময়োপযোগী সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সম্মিলিত উদ্যোগ। আগামী প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে একটি সুস্থ, সুন্দর ও শক্তিশালী সমাজ গড়ার লক্ষ্যেই নেশামুক্ত ভারত অভিযানের অধীনে বিশেষ সচেতনতামূলক…

Read More

দ্বিতীয়বারের জন্য বার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হাফিজ রশিদ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী  দ্বিতীয়বারের জন্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও সিকিমের বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে তাঁর এই নির্বাচনের খবরে আইনজীবী মহল ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অভিনন্দন জানানো হয়েছে। অল ইন্ডিয়া লইয়ার্স কাউন্সিলের  জাতীয় সভাপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি …

Read More