শিলচরে নারী ও শিশু সুরক্ষা নিয়ে একদিবসীয় প্রশিক্ষণ শিবির

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : নারী ও শিশু সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার শিলচরে একদিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এন্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া, কাছাড় ইউনিটের ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।অনুষ্ঠানে সাংবাদিক সুরজিৎ চক্রবর্তী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-এর কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপিকা…

Read More

পেশাগত দক্ষতা বিকাশে কর্মশালা আয়োজিত আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : প্রকল্প প্রস্তাবনা তৈরি, বাজেট প্রণয়ন এবং পেশাগত দক্ষতা বিকাশের লক্ষ্যে আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে দু’দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ব্লুপ্রিন্ট টু ইমপ্যাক্ট: মাস্টারিং প্রপোজাল রাইটিং অ্যান্ড অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট’ শীর্ষক এই কর্মশালা ৯ ও ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল মিলনায়তনে আয়োজিত হয়। সমাজকর্ম বিভাগের বিএসডব্লিউ সপ্তম সেমিস্টার, এমএসডব্লিউ প্রথম ও তৃতীয়…

Read More

পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন, হায়দরাবাদে জরুরি অবতরণ ইন্ডিগোর

১১ অক্টোবর : রবিবার দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমানের কেবিনের উপরের দিকে লাগেজ রাখার জায়গায় হঠাৎ আগুন জ্বলে ওঠে বলে খবর। প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে, এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল…

Read More

বাড়িতে ঢুকে মহিলাকে মারধর, মামলা, ৭২ ঘণ্টা পরও পদক্ষেপ নেই পুলিশের, ক্ষোভ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : বাড়িতে ঢুকে এক মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে তিন ভাইসহ সাতজনের বিরুদ্ধে। ঘটনার ৭২ ঘণ্টা পরও পুলিশ দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় রামনাথপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্ত মহিলার ছেলে ও সংবাদকর্মী শিবম নাথ। তিনি নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন। ঘটনাটি রামনাথপুর থানার দত্তপুর গ্রামের।…

Read More

মিলন দাসের হাত দিয়ে পত্রিকার মোড়ক উন্মোচন, প্রকাশিত দুই কাব্যগ্রন্থ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : মহালয়ার  সন্ধ্যায় শনিবার  হাইলাকান্দির মৈত্রীভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ‘সাঁকো’ সাহিত্য পত্রিকার দ্বাবিংশতিতম বর্ষের পূজাসংখ্যা। শনিবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, নৃত্য, সংগীত ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে শারদীয় আবহে মুখরিত হয়ে ওঠে সমগ্র প্রাঙ্গণ। অনুষ্ঠানের সূচনায় উন্মোচকসহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন বৈশালী…

Read More

দুর্গাপূজা উপলক্ষে হাইলাকান্দি নাইডুবস্তিতে বস্ত্র বিতরণ হৃদয় এনজিও-র

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : প্রতি বছরের মতো এ বছরও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করল হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। দুর্গোৎসবের প্রাক্কালে সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিল সংস্থাটি। দেবীপক্ষের পুণ্যলগ্নে হাইলাকান্দি জেলার পার্শ্ববর্তী নিশ্চিন্তপুর অঞ্চলের নাইডুবস্তির জগন্নাথ মন্দিরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের আনন্দ সমাজের আর্থিকভাবে…

Read More

শিলচরের রামনগরে অগপর উদ্যোগে অর্ধশতাধিক মহিলার মধ্যে বস্ত্র বিতরণ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শিলচরের রামনগরে অর্ধশতাধিক মহিলার মধ্যে বস্ত্র বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান করলেন অসম গণ পরিষদ (অগপ)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় তত্ত্বাবধায়ক কে. এইচ. বিমলেন্দু সিংহ। প্রতি বছরের মতো এ বছরও তাঁর উদ্যোগে এই সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহিলাদের হাতে শাড়ি-সহ বিভিন্ন…

Read More

সোনাবাড়িঘাটে অঙ্গন মিলন সেবা

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : সোনাবাড়িঘাটে অঙ্গন মিলন সেবা অনুষ্ঠিত হল। রবিবার স্থানীয় এমভি স্কুলে এগারোটি কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এবং পঞ্চায়েত জনপ্রতিনিধি সহ অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয় মিলন সেবা। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনাবাড়িঘাট জিপি সভাপতির প্রতিনিধি সুমন রায়, এপি সদস্য আমির হোসেন লস্কর ও গ্রুপ সদস্য আশরাফ হোসেন মজুমদার। বক্তব্যে সুমন…

Read More

নৃত্যশিল্পী হিমাশ্ৰী বড়োর রহস্যজনক মৃত্যু, ইভেন্ট ম্যানেজার গোবিন্দের বিরুদ্ধে সতীর্থদের গুরুতর অভিযোগ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : গুয়াহাটির চাপাইদঙের নৃত্যশিল্পী হিমাশ্ৰী বড়োর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে চাঞ্চল্য। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিমাশ্রীর মৃত্যুর ঘটনায় এবার মুখ খুলেছেন তাঁর সঙ্গে নৃত্যানুষ্ঠানে অংশ নিতে যাওয়া চার সতীর্থ। সংবাদমাধ্যমের সামনে তাঁরা ইভেন্ট ম্যানেজার গোবিন্দের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। হিমাশ্রীর বাড়িতে উপস্থিত হওয়া ওই চার সতীর্থ…

Read More

হাইলাকান্দিতে রেললাইনের পাশে অবসরপ্রাপ্ত আদালতকর্মীর মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : হাইলাকান্দিতে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। রেললাইনের পাশে প্রহ্লাদ চন্দ্র দাস (৬৫) নামে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় রবিবার। মৃতদেহের পাশ থেকে একটি প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকায়। জানা গেছে, প্রহ্লাদ চন্দ্র দাস করিমগঞ্জ আদালতের অবসরপ্রাপ্ত…

Read More