চিত্রসাংবাদিকতার জনক রঘু রাইয়ের স্মৃতিচারণ গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে কক্ষে বুধবার সকাল ১১ টায় প্রয়াত ভারতীয় চিত্রসাংবাদিকতার জনক, পদ্মশ্রী রঘু রাইয়ের প্রয়াণে এক স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়।  আয়োজিত এই স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, নিবন্ধক বিদ্যুৎকান্তি পাল, শৈক্ষিক নিবন্ধক অভিজিৎ নাথ, বিত্ত আধিকারিক রনবিজয় দাস এবং বিভাগীয় প্রধান সন্দীপা দাস শীল সহ বিভাগের অন্যান্য শিক্ষকরা। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত রঘু রাইয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট অতিথি এবং পড়ুয়ারা। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রয়াত আলোকচিত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে বিভাগীয় প্রধান সন্দীপা দাস শীল বলেন, রঘু রাই শুধু একজন আলোকচিত্রী নন, দীর্ঘ সময় ধরে তাঁর কাজ ভারতের সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের নানা দিককে গভীরতা ও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন। তাঁর আলোকচিত্রগুলো কেবল দৃশ্য নয় সেগুলো ছিল এক পরিবর্তনশীল জাতির শক্তিশালী গল্প। তাঁর কাজ আমাদের শেখায় যে, আলোকচিত্র কেবল দেখা নয়, এটি বোঝা, অনুভব করা এবং সত্যকে তুলে ধরার এক মাধ্যম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, রঘু রাইয়ের অবদান ভারতীয় আলোকচিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ইতিহাসের বিভিন্ন বিশেষ সময়ের প্রতিচ্ছবি তাঁর ক্যামেরা বন্দি করেন, যা পরবর্তীতে দেশের আর্থসামাজিক উন্নয়নে এক বড় ভূমিকা গ্রহণ করেছিল। তিনি উদাহরণ দিয়ে বলেন রঘু রাইয়ের তোলা মন্বন্তরের ছবি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভোপাল গ্যাস দুর্ঘটনার উদাহরণ পড়ুয়াদের সামনে তুলে ধরেন। শেষে ফিল্ম ডিভিশন নির্মিত রঘু রাইয়ের উপর তথ্যচিত্র “Raghu Rai – Hearing Through The Eyes” পড়ুয়াদের জন্য প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *