অসুস্থ ইউডিএফের প্রধান আজমল

Spread the news

বরাক তরঙ্গ, ১৮ মে : এআইইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মুম্বাইয়ের জসলোক হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, আগামী ২১ মে পবিত্র হজযাত্রায় রওনা হওয়ার কথা ছিল বদরুদ্দিন আজমলের। এরই মধ্যে তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় উদ্বেগ ছড়িয়েছে অনুগামী ও গুণমুগ্ধদের মধ্যে।
তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন দলীয় কর্মী-সমর্থকসহ অসংখ্য শুভানুধ্যায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *