নাগাল্যান্ডে স্বাধীনতা দিবস বয়কট NSF এর, কোহিমার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : দেশের বিভিন্ন প্রান্তে যখন ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, তখন নাগাল্যান্ডের কোহিমায় দেখা গেল ভিন্ন চিত্র। সরকারি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে নাগা স্টুডেন্টস ফেডারেশন (NSF)। পাশাপাশি, পড়ুয়া ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কোহিমার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। কেন্দ্রের তরফে সরকারি অনুষ্ঠান…

Read More

সুপ্রিম কোর্টের আহ্বান, মণিপুরগামী জাতীয় সড়কের অবরোধ প্রত্যাহারের নির্দেশ

১৫ আগস্ট : মণিপুরে চলমান জাতিগত সংঘাতের মধ্যে কুকি ও মেইতেই—উভয় গোষ্ঠীকেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহ্বান জানাল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মণিপুরগামী জাতীয় সড়কে চলা অবরোধ সরিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব দিয়েছে শীর্ষ আদালত। অবরোধের কারণে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছাতে সমস্যা হচ্ছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ…

Read More

কাংপোকপিতে ফের বন্দুক হামলা, নিহত ২ নাগা গ্রামবাসী, আহত ২

বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : মণিপুরের কাংপোকপি জেলায় ফের বন্দুক হামলার ঘটনায় দুই নাগা গ্রামবাসীর মৃত্যু হয়েছে এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকালে লাংকা নাগা গ্রামে কৃষিকাজে ব্যস্ত গ্রামবাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে অভিযোগ।সরকারি সূত্রের খবর, সকাল প্রায় ৮টা নাগাদ ৪০ থেকে ৫০ জন সশস্ত্র ব্যক্তি অত্যাধুনিক অস্ত্র নিয়ে লাংকা…

Read More

লরি চালকের মৃত্যুর পর মণিপুরে বাড়ল পুলিশ এসকর্ট

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : পণ্যবোঝাই লরি নিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা চালকদের দুর্দশা এবং এক চালকের মৃত্যুর ঘটনার পর অবশেষে নড়েচড়ে বসেছে মণিপুর সরকার। জিরিঘাট থানা এলাকার লবনখাল জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির মধ্যে বুধবার বিহারের এক চালকের মৃত্যু হয়। এই ঘটনায় মণিপুর ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন…

Read More

মিজোরামে ১.৭৪ কোটি টাকার মাদক সহ আটক কাছাড়ের দুই বাসিন্দা

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : মিজোরামের সাইতুয়াল থানার বিশেষ দল ও ৩৪ আসাম রাইফেলসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার কাইফাং এলাকায় চালানো এই অভিযানে একটি অশোক লেল্যান্ড গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর NL-06-AA-3077) তল্লাশি করে ৮৬৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক ৭৩টি সাবান কেসে লুকিয়ে রাখা ছিল। বাজেয়াপ্ত হেরোইনের আনুমানিক বাজারমূল্য…

Read More

দামছড়ায় অবৈধ মদ ধ্বংস পুলিশের

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল দামছড়া থানার পুলিশ। বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা প্রায় ১০ হাজার লিটার অবৈধ দেশি ও বিলাতি মদ আইন মেনে ধ্বংস করা হয়েছে। দামছড়া থানা চত্বরেই এই বিপুল পরিমাণ মদ ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বুলডোজার ও রোলার ব্যবহার করে বাজেয়াপ্ত মদ সম্পূর্ণভাবে নষ্ট করে…

Read More

মিজোরামে বিজেপির উদ্যোগে ‘হর ঘর তিরঙ্গা’ উপলক্ষে তিরঙ্গা যাত্রা

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে বুধবার মিজোরামে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) উদ্যোগে বর্ণাঢ্য ‘তিরঙ্গা যাত্রা’ ও দুই চাকার যানবাহনের র‍্যালি অনুষ্ঠিত হয়। বিজেপি মিজোরাম রাজ্য সভাপতি ও বিধায়ক ড. কে. বেইচুয়া সিকুলপুইকাওন ট্রাফিক পয়েন্ট থেকে র‍্যালিটির আনুষ্ঠানিক সূচনা করেন। এরপর র‍্যালিটি জারকাওট ট্রাফিক পয়েন্ট হয়ে বিজেপির রাজ্য কার্যালয়, মিপুই…

Read More

ধর্মনগরে চলন্ত ট্রেন থেকে সোনার অলঙ্কার চুরি, গ্রেফতার ৩

পিএনসি, শিলচর।বরাক তরঙ্গ, ১২ আগস্ট : ত্রিপুরার এক মহিলা রেলযাত্রীর চলন্ত ট্রেন থেকে চুরি যাওয়া সোনার অলঙ্কার উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে ধর্মনগর জিআরপি। ঘটনার তদন্তে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে। বুধবার উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেডআরইউসিসি সদস্য ড. হারাণ দে তদন্তের অগ্রগতি জানতে ধর্মনগর জিআরপির অফিসার ইনচার্জের সঙ্গে ফোনে…

Read More

মণিপুরের কাংপোকপিতে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা, পুড়িয়ে দেওয়া হল একাধিক নাগা বাড়ি

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : মণিপুরের কাংপোকপি জেলায় একটি নাগা গ্রামে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় অন্তত ৯টি বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। কর্মকর্তাদের মতে, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ তুমনউপোকপি থাঙ্গাল গ্রামের কাছে অবস্থিত টোকপা লিয়াংমাই নাগা গ্রামে সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর পর গ্রামে…

Read More

স্বাধীনতা দিবস উদযাপন থেকে বিরত থাকার ডাক নাগা ছাত্র সংগঠনের

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : অল নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মণিপুর (ANSAM) নাগা ছাত্রছাত্রী, যুবসমাজ এবং বৃহত্তর নাগা জনগোষ্ঠীর প্রতি আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের উদযাপনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংগঠনের অধীনস্থ বিভিন্ন শাখাকে ১৪ আগস্ট ৮০তম নাগা স্বাধীনতা দিবস হিসেবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। ১১ আগস্ট জারি করা এক নির্দেশিকায়…

Read More