সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : প্রায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করল বিএসএফ, কাস্টমস ও পুলিশ। আটক করা হয়েছে এক যুবককে। ঘটনাটি ত্রিপুরার সোনামুড়ার। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযান চালায় সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায়। এ ঘটনায় উত্তর কলমচৌড়া এলাকার ৩০ বছর বয়সী তাপস সরকার নামে এক যুবককে আটক করা হয়েছে।

কাস্টমস সূত্রে জানা গেছে, বিশালগড়ের সুমন সাহার কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা সংগ্রহ করে সোনামুড়ার কুলুবাড়ি এলাকার জাকির ও বাহাব মিঞার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তাপসের। তবে নির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাঝপথেই আটক করে যৌথ অভিযানকারী দল।

সোনামুড়ার কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট অলক কুমার জানান, ইকো গাড়িতে করে বিশালগড়ের দিক থেকে সোনামুড়ার উদ্দেশে বাংলাদেশি টাকা নিয়ে আসছিল ওই যুবক। গোপন তথ্যের ভিত্তিতেই গাড়িটিতে তল্লাশি চালানো হয়।

অভিযানের পর আটক তাপস সরকার, উদ্ধার হওয়া বাংলাদেশি মুদ্রা এবং টাকা পরিবহণে ব্যবহৃত গাড়িটি সোনামুড়া কাস্টমসের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *