২৪ অক্টোবর : মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ’-এর সদস্য মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেছে। ATS-এর দাবি, ‘জৈশ-ই-মহম্মদ’ প্রধান মাসুদ আজহারের অডিয়ো ক্লিপ পাওয়া গিয়েছে বছর ৩৩ বয়সি মহম্মদ হাসান আবুর মোবাইল ফোন থেকে। মহম্মদ হাসান আবু অ্যাপ বাইক চালাত ও পারফিউম বিক্রি করত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে অনলাইনে সন্ত্রাসবাদী প্রচার এবং এলাকায় ধর্মীয় উত্তেজনা তৈরির চেষ্টার অভিযোগ রয়েছে। প্রাথমিক তদন্তে ATS আরও জানতে পেরেছে, ধৃত যুবক পাকিস্তানের গোয়েন্দা চরদের (পিআইও) সঙ্গে সরাসরি যোগাযোগও রাখত।
গোয়েন্দারা জানিয়েছেন, মহম্মদ হাসান একটি বিশেষ টেলিগ্রাম গ্রুপ চালাত। ২০২৬ সালের ১ জুন সেই গ্রুপে জইশ প্রধান মাসুদ আজ়হারের উস্কানিমূলক অডিয়ো আপলোড করেছিল সে। এ ছাড়াও ‘ইবনে-ই-কাশিম’ নামের পাকিস্তান-সমর্থিত একটি কট্টরপন্থী টেলিগ্রাম চ্যানেলেরও নিয়মিত সদস্য ছিল ধৃত।
মুম্বই সফরের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা সংক্রান্ত ইনস্টাগ্রাম পোস্টে বিতর্কিত মন্তব্যও করেছিল ধৃত যুবক। এ ছাড়াও, ধৃতের মোবাইল ফোন পরীক্ষা করে দেশবিরোধী বহু তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। ধৃতের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে এবং পুরো চক্রের খোঁজে তদন্ত চালাচ্ছে মুম্বই ATS।মুম্বইয়ের মাহিম মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার জঙ্গি সংগঠন ‘জৈশ-ই-মহম্মদ'(JeM) সদস্য মহম্মদ হাসান আবু সারমাদ আখতার। সূত্রের খবর, মহারাষ্ট্র পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS) তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। ATS-এর দাবি, ‘জৈশ-ই-মহম্মদ’ প্রধান মাসুদ আজহারের অডিও ক্লিপ পাওয়া গিয়েছে ধৃতের মোবাইল ফোন থেকে। বছর ৩৩ বয়সি মহম্মদ হাসান আবু অ্যাপ বাইক চালাত ও পারফিউম বিক্রি করত বলে পুলিশ জানিয়েছে।




