মিজোরামে FCRA সংশোধনী বিলের প্রতিবাদে পদযাত্রা

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : Foreign Contribution Regulation Act (FCRA) Amendment Bill, 2026-এর বিরোধিতায় মঙ্গলবার আইজলে প্রতিবাদী পদযাত্রার আয়োজন করল কাউন্সিল অব চার্চেস ইন মিজোরাম (CCM)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জারকাওত ও সিকুলপুইকাওন—দুই এলাকা থেকে পৃথক পদযাত্রা বের হয়। দুই দিক থেকে আসা পদযাত্রা ভানাপা হলের সামনে এসে মিলিত হবে।…

Read More

ডিমাপুর-সুমুকেদিমায় বারবার বন্যা ও জলাবদ্ধতা, সংকটের নেপথ্যে মানবসৃষ্ট কারণের অভিযোগ

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ডিমাপুর ও সুমুকেদিমায় বারবার বন্যা ও জলাবদ্ধতার ঘটনা ফের একবার সামনে এনে দিয়েছে একটি বড় বাস্তবতা—বাসিন্দাদের অভিযোগ এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, এই সংকটের বড় অংশই মানুষের তৈরি। সুমুকেদিমা ও ডিমাপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত চাথে ও ধানসিড়ি নদী এই সমস্যার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রতি বছর নদীর পাড় ভাঙনের ফলে কৃষিজমি…

Read More

নাগাল্যান্ডের টিজিটের স্বাস্থ্য শিবির নেতাজি মেমোরিয়াল কমিটির

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : নাগাল্যান্ডের টিজিটের টিজিট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ ইস্ট চাপ্টারের যৌথ উদ্যোগে এবং টিজিট-অ্যারিয়া স্টুডেন্টস ইউনিয়ন, এনআইএফএএ, মোন এবং টিজিট-এর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বানপিড়িত মানুষের জন্য একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১৬০ জন রোগীকে…

Read More

অসম ও মণিপুরে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে অসম ও মণিপুরে একাধিক দেশাত্মবোধক ও জনসংযোগমূলক কর্মসূচির আয়োজন করল আসাম রাইফেলস। এই কর্মসূচির মাধ্যমে জওয়ান, তাঁদের পরিবার, শিক্ষার্থী এবং স্থানীয় মানুষের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দেশের প্রতি গর্ববোধ আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। এই উদ্‌যাপনের অংশ হিসেবে ‘বন্দে মাতরম’-এর ইতিহাস ও…

Read More

দোয়াংয়ে নাগাল্যান্ড মন্ত্রিসভার বৈঠক, আলোচনায় তেল অনুসন্ধান, ফুটহিল রোড ও FNTA

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : নাগাল্যান্ডের ওয়াখার দোয়াংয়ে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তেল অনুসন্ধান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফুটহিল রোড, প্রস্তাবিত ফ্রন্টিয়ার নাগাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি (FNTA) এবং রাজ্যজুড়ে লাগাতার বৃষ্টি ও ভূমিধসের প্রভাবসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের উচ্চশিক্ষা ও পর্যটনমন্ত্রী তেমজেন ইমনা আ-লং বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন।…

Read More

কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

আপডেট..বরাক তরঙ্গ, ৯ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ফের গুলির ঘটনায় এক বাংলাদেশি যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের মাগুরউলি সীমান্ত এলাকায় শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম তারা মিয়া (২৪)। তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা এলাকার দশটেকি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুল মালিক।বিএসএফ সূত্রে জানা গেছে,…

Read More

ত্রিপুরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : ত্রিপুরার কৈলাসহর উত্তরাঞ্চলের মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ৪৭ নম্বর গেট সংলগ্ন এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের দশটেকি এলাকায় বলে জানা…

Read More

আইজলে ‘বিশ্ব আদিবাসী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : জোরো জেনারেল হেডকোয়ার্টার্সের উদ্যোগে শনিবার আইজলে ‘বিশ্ব আদিবাসী দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুই পর্বে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। প্রথম পর্বে মিলেনিয়াম সেন্টার থেকে ভানাপা হলের প্রবেশপথ পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্যসহ বহু অংশগ্রহণকারী যোগ দেন। পদযাত্রা শেষে ভানাপা হলে দ্বিতীয় পর্বের…

Read More

ডিমাপুর ও সুমুকেদিমায় ফের বন্যা, বর্ষায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : নাগাল্যান্ডের ডিমাপুর ও সুমুকেদিমায় ফের ভারি বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্ষা এলেই এই দুই এলাকার নিচু বসতিগুলিতে জল ঢুকে পড়া এখন যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NSDMA)-র এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল বৃষ্টিতে ডিমাপুরের একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়েছে। প্লাবিত এলাকাগুলির মধ্যে রয়েছে…

Read More

নাগাল্যান্ডের মোনে ভূমিধস-পীড়িতদের জন্য বিনামূল্যে চিকিৎসা শিবির

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : নাগাল্যান্ডের মোন শহরের কাউন্সিল হলে ভূমিধস-কবলিত মানুষের চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে আজ একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। ‘নেতাজি মেমোরিয়াল কমিটি, নর্থ-ইস্ট চ্যাপ্টার’-এর উদ্যোগে এবং ‘ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম ফর আর্টিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস’ (NIFAA), মোন টাউন স্টুডেন্টস ইউনিয়ন ও মোন জেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা ও ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়।…

Read More