বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলিকে সামনাসামনি দেখতে মঙ্গলবার নজিরবিহীন উন্মাদনার সাক্ষী থাকল রাজধানী আগরতলা। তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘DeSu7’-এর প্রচারে আগরতলায় এসে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরাবাসীর জন্য বড় ঘোষণা করলেন অভিনেতা দেব। তিনি জানান, আগামী দিনে ত্রিপুরার মনোরম লোকেশনে সিনেমার শুটিং করার পাশাপাশি স্থানীয় উদীয়মান শিল্পীদেরও তাঁদের ছবিতে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।দেব বলেন, “কথা দিয়ে গেলাম, আমরা পরবর্তীতে ত্রিপুরার মনোরম লোকেশনে সিনেমার শুটিং করব। পাশাপাশি আমাদের আগামী ছবিগুলিতে এখানকার স্থানীয় উদীয়মান শিল্পীদেরও সুযোগ দেব।” তাঁর এই ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় চলচ্চিত্রপ্রেমীরা।
আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলা ‘DeSu7’-এর প্রচার কর্মসূচির অংশ হিসেবে আগরতলার ঐতিহ্যবাহী চিলড্রেনস পার্কে আয়োজন করা হয় বিশেষ প্রমোশনাল মেগা ইভেন্টের। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য দুপুর থেকেই চিলড্রেনস পার্ক এবং রূপসী সিনেমা হলের টিকিট কাউন্টারের সামনে ভিড় জমাতে শুরু করেন দর্শকরা। রূপসী হল থেকে বিনামূল্যে ইভেন্টের পাস সংগ্রহকে কেন্দ্র করেও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিকেল গড়াতেই চিলড্রেনস পার্ক পরিণত হয় কার্যত জনসমুদ্রে।
সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও ত্রিপুরাবাসীর উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি আসন্ন দুর্গাপুজোয় দর্শকদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ‘DeSu7’ দেখার আহ্বান জানান।
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘ধূমকেতু’-র ব্যবসায়িক সাফল্যের পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। ২০০৮ সালে ‘চ্যালেঞ্জ’ ছবির মাধ্যমে এই জুটির রূপালি পর্দার যাত্রা শুরু হয়। এরপর ‘খোকা ৪২০’, ‘খোকাবাবু’, ‘রোমিও’ এবং ‘পরান যায় জ্বলিয়া রে’-সহ একাধিক ছবিতে তাঁদের জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়।
পুরনো সেই জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতেই এবার ‘DeSu7’-এ ফের এক ফ্রেমে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। তাঁদের আগরতলা সফর এবং ত্রিপুরায় ভবিষ্যতে শুটিংয়ের ঘোষণাকে ঘিরে রাজ্যের সাংস্কৃতিক ও চলচ্চিত্র



