কোলাসিবে ১৩.৫৩ কোটি টাকার মাদক ধ্বংস পুলিশের

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মিজোরামের কোলাসিবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল প্রশাসন ও পুলিশ। বুধবার কোলাসিব পুলিশ স্টেশনে জেলা পর্যায়ের নারকো কো-অর্ডিনেশন সেন্টার (NCORD)-এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কোলাসিবের ডেপুটি কমিশনার তথা NCORD-এর চেয়ারপার্সন এইচ. ডলিয়ানবুয়াইয়া। বৈঠক শেষে কোলাসিব পুলিশ স্টেশন চত্বরে আয়োজিত ‘ড্রাগস ডিসপোজাল অ্যান্ড ফেলিসিটেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে বিভিন্ন অভিযানে উদ্ধার…

Read More

জিরিবামে ৮০ কোটি টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত, গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মাদক পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযানের অংশ হিসেবে মণিপুরের জিরিবামে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস, সিআরপিএফ ও জিরিবাম পুলিশ। যৌথ অভিযানে জেটি রোডের মাখা বস্তি এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযানে মোট ১০টি প্যাকেট থেকে প্রায় ১০.৮৯১ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। বাজেয়াপ্ত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায়…

Read More

স্টাডি ট্যুরে গিয়ে জলে ডুবে পড়ুয়ার মৃত্যু

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : স্টাডি ট্যুরে গিয়ে মর্মান্তিকভাবে জলে ডুবে মৃত্যু হল ১৬ বছরের এক পড়ুয়ার। মৃত ছাত্রের নাম ডেনিস ভ্যানবাওয়িহ থাওং (১৬)। সে নিউ সিয়াহা ওয়েস্ট-১ এলাকার বাসিন্দা এবং সিয়াহার অ্যাডভেন্টিস্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্র। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ থেনজাওলার দিলপুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অ্যাডভেন্টিস্ট ইংলিশ অ্যাকাডেমির পড়ুয়ারা স্টাডি ট্যুরের…

Read More

আইজল শহরে বড়ধরনের ভূমিধস

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর: মিজোরামের রাজধানী আইজলের কুলিকাউন হাসপাতাল রোডে বড় ধরনের ভূমিধসের ঘটনা ঘটেছে। ধসের কারণে রাস্তার একটি বড় অংশ মাটি ও ধ্বংসাবশেষে ঢেকে যায়। ফলে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।…

Read More

একই ঘর থেকে প্রেমিক যুগলের পচন ধরা দেহ উদ্ধার, উত্তর বনমালীপুরে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : আগরতলা শহরের উত্তর বনমালীপুরের ভগবান ঠাকুর চৌমুহনী সংলগ্ন এলাকায় একই ঘর থেকে এক প্রেমিক যুগলের পচন ধরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম সুমন দেববর্মা (৪০) ও প্রিয়া দেববর্মা (৩৯)। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর ধরে সুমন দেববর্মা ও প্রিয়া দেববর্মা লিভ-ইন…

Read More

কাংপোকপিতে IT রোড অবরোধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর: মণিপুরের কাংপোকপি এলাকায় গুরুত্বপূর্ণ IT রোড বড় বড় পাথর ও বোল্ডার ফেলে অবরোধ করার অভিযোগ উঠেছে। এর ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, কুকি সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সড়কে পাথর ফেলে এই অবরোধ তৈরি করেছেন। তবে অবরোধকারীদের পরিচয় ও ঘটনার কারণ প্রশাসনের পক্ষ থেকে…

Read More

KSU নেতাদের ফের আদালতে পেশ, মামলায় যুক্ত নতুন ধারা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ১৯ আগস্টের হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া খাসি স্টুডেন্টস ইউনিয়ন (KSU)-এর নেতাদের সোমবার ফের আদালতে পেশ করা হয়েছে। পুলিশ মামলায় নতুন কয়েকটি ধারা যুক্ত করার পর তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে…

Read More

কাঙপোকপিতে KRA ও KNF-এর মধ্যে তীব্র সংঘর্ষ, নিহত অন্তত ২

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মণিপুরের কাঙপোকপি জেলায় KRA ও KNF-এর মধ্যে তীব্র সশস্ত্র সংঘর্ষের ঘটনায় অন্তত দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার তেইখাং গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সূত্রের দাবি, কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় চলে। সংঘর্ষের জেরে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একাধিক বাড়িতে অগ্নিসংযোগের…

Read More

বিএসএফ ও টিএসআরের যৌথ অভিযানে ১৫ কোটিও বেশি মূল্যের গাঁজা উদ্ধার 

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিশাল সাফল্য পেল বিএসএফ ও টিএসআর। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সোনামুড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ জওয়ানরা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৫ লক্ষ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, রবিবার রাতে মতিনগর উত্তরপাড়া মাঠ…

Read More

‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগানে মশাল মিছিল, কাকচিংয়ে কাঁদানে গ্যাস

বরাক তরঙ্গ, ৩০ আগস্ট: ‘এনআরসি নয়, জনগণনা নয়’ স্লোগান তুলে আয়োজিত একটি মশাল মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মণিপুরের কাকচিংয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। জানা গেছে, রবিবার রাতে ওয়াবাগাই, হিয়াংলাম ও সংলগ্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ ওয়াবাগাই-হিয়াংলাম লামখাই বাজার থেকে মশাল মিছিল বের করেন। এনআরসি ছাড়াই…

Read More