কোলাসিবে ১৩.৫৩ কোটি টাকার মাদক ধ্বংস পুলিশের

Spread the news

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : মিজোরামের কোলাসিবে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল প্রশাসন ও পুলিশ। বুধবার কোলাসিব পুলিশ স্টেশনে জেলা পর্যায়ের নারকো কো-অর্ডিনেশন সেন্টার (NCORD)-এর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কোলাসিবের ডেপুটি কমিশনার তথা NCORD-এর চেয়ারপার্সন এইচ. ডলিয়ানবুয়াইয়া। বৈঠক শেষে কোলাসিব পুলিশ স্টেশন চত্বরে আয়োজিত ‘ড্রাগস ডিসপোজাল অ্যান্ড ফেলিসিটেশন প্রোগ্রাম’-এর মাধ্যমে বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মোট ১৪.২৬৭ কেজি মাদকদ্রব্য আইন মেনে ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ১.৭৬৭ কেজি হেরোইন এবং ১২.৫ কেজি মেথামফেটামিন। এনসিবি-র নির্ধারিত বাজারদর অনুযায়ী, ধ্বংস করা মাদকগুলির আনুমানিক মূল্য প্রায় ১৩ কোটি ৫৩ লক্ষ ৪০ হাজার টাকা।

এদিন মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এবং মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সম্মাননা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *